Profile Photo

Shamsun NaharOffline

  • Nahar
  • Profile picture of Shamsun Nahar

    Shamsun Nahar

    3 years, 7 months ago

    # জারিনের দিনকাল

    জারিনের বয়স চার চলছে। আর জারিনের ভাইয়ার বয়স সাত।

    জারিন সারাদিন ইউটিউবে ডুব দিয়ে থাকে। মোবাইল ছাড়া ওর কোনোভাবেই চলে না।

    জারিন ঘুম থেকে উঠেই দেখে ওর ভাইয়া মোবাইল নিয়ে শুয়ে শুয়ে গেম খেলছে।
    জারিনের তো মেজাজ তুঙ্গে। ওর ভাইয়া ঘুম থেকে উঠেই মোবাইল নিয়ে বসে গেছে। কত বড় সাহস!!

    ভালো ছেলে মেয়েরা কখনো ঘুম থেকে উঠে মোবাইল হাতে নেয় না।

    জারিন তার ভাইয়া কে বলল, মোবাইল নিয়ে কি করছ? যাও, মুখ ধুয়ে নাস্তা খেতে যাও।
    ওর ভাইয়া আবার এইসব কেয়ার করছে না। সে তার মতো করে মহা ব্যাস্ত।

    জারিন যখন দেখল তার কথায় কোনো কাজ হচ্ছে না, তখন দৌড়ে ওর মায়ের কাছে গেল।
    সে তার মাকে বললো, “আম্মু দেখো ভাইয়া মোবাইল হাতে নিয়েছে”।

    বেচারা জারিফ! মন খারাপ করে মোবাইল টা দিয়ে দিল।

    এদিকে জারিনের চোঁখ আনন্দে চিকচিক করে উঠল। ছো! মেরে ভাইয়ার হাত থেকে মোবাইল নিয়ে বিছানায় চলে গেল।

    শেষপর্যন্ত ইউটিউবের পছন্দের ভিডিও একটার পর একটা চলতে থাকল।🤔

    3
    2 Comments
Skip to toolbar