Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    3 years, 7 months ago

    হেমন্ত ঋতু
    আনিছুর রহমান
    সকালে শিশির ভেজা সবুজ ঘাসে
    প্রকৃতিতে বেজে ওঠে নতুন সুর প্রাণ
    ঐ ফিরে এল বছর ঘুরে হেমন্তু ঋতু
    কৃষকের ঘরে ভরা নতুন পাকা ধান।

    মাঠে মাঠে কৃষকের ক্ষেত ভরা সোনালী ধান
    গরুর গাড়ি সাঁজিয়ে নিয়ে যায় বাড়ির উঠানে
    শীতের আগমনী বার্তা দোলা দিয়ে যায় গায়ে
    নতুন সজীবতা ফিরে আসে সবার দেহ মনে।

    কৃষক কৃষাণির আনন্দে প্রাণ ভরে উঠে
    নতুন ধানের পিঠা পায়েস খাবে সবাই
    আনন্দে মেতে উঠবে সারা গাঁয়ের মানুষ
    পাড়া প্রতিবেশি মিলেমিশে রবে ভালবাসায়।

    খুব সকালে গাছি খেজুর গাছে হাড়ি পেতে
    রস যোগাড় করবে গাছ হতে সকাল বিকাল
    সেই রস জ্বালিয়ে নিপুন হাতে বানাবে গুড়
    খেজুর গুড়ের রসের গন্ধে চারদিক মাতাল।

    মিষ্টি মধুর ঘ্রাণ আসে ভেসে কৃষকের ঘরে
    চারদিকে শিউলি,কামিনী,মল্লিকা গন্ধ ছড়ায়
    কে কে যাবি বল ফুল কুড়াতে শিউলী তলে
    ফুলের মালা পড়বি সবে কে যাবি ছুটে আয়।

    আয় দল বেঁধে ফুল কুড়াইব সকাল সাঁঝে
    পড়ব ফুলের মালা রাখব গুজে খোপার চুলে
    গলে পড়ব ফুলের মালা আয় জলদি সবে ছুটে
    হাতে পড়ব ফুলের বালা আয় সব দলে দলে।

    ২০/১০/২০২২.

    6
    9 Comments
Skip to toolbar