-
সাঁঝ এলো হাঁটা এলো আরো
কতদূর এই জানতে চাওয়ায় এক সুতলি উট পড়ে থাকে
তার দীর্ঘ গলা শান্ত চোখ আর বানামি বর্ণ গাচিলে কালান থেকে চিলে কুর্দ, চিলে এ বাচ্চে
এই তো আদর করে নেওয়ার
বুকে পিঠে নরম কাঁখালে
চাপড়ে মেলে দেওয়া শীতের শীতলপাটিমাজার হে কতদূর পীর , লাইলাক ছুঁয়ে রাস্তামাটি বাজে
মাঙ্কি টুপি ঢাকা মানুষ বাজে কি আরোব্বা লাল হয়ে ডুবে যায় …সন্ধেবেলা টেনে কতকিছু নেয়…রাস্তাবাতি, কতো খণ্ড মাঠ আর কি বিরাট গাছ
ঘাম শক্ত হয়ে যাওয়ার পর তবায়ফ জানে এত বড় গাছ তুলে দিয়ে কিছু মাটি হাঁপিয়ে আছে পীর।(জাহাঙ্গির কে লেখা কবিতা – ১৩ )
1 Comment
Friends
Asterix-obelix
@asterix
Sanzida Islam Mim
@reader-soul
Anika
@anikaa
Bishwa Zaker Manzil - বিশ্ব জাকের মঞ্জিল
@bishwazakermanzil
Sumaiya Afrin Liza
@afruu
Isahak
@isahak
Mokhlesur Rahman Bulbul
@rahmanbulbul
Iftekhar-Tanim
@iftekhar-tanim
Obaidul Islam Mithu
@obaidul


ওস্তাদ মানলাম! শিষ্যের অকৃত্রিম ভালোবাসা রইল!