Profile Photo

MD. SAFFAT HOSSAINOffline

  • Saffat
  • Profile picture of MD. SAFFAT HOSSAIN

    MD. SAFFAT HOSSAIN

    • 4 years ago

    অত:পর আশ্বিনের শেষার্ধে,
    এক তীব্র রোদের পর-
    হলো অবসান।

    চাঁদের আলো দেখা হয়নি বহুদিন।
    আর হয়নি সমুদ্রের কথকথা
    ভাটা এসে সব নিয়ে গেলেও
    জোয়ারের দেখা মেলেনি আজও,
    কেবল নিস্তব্ধতা আর অপেক্ষা।

    তবে সেটিরও বাধ ভেঙেছে,
    কখন যে চাঁদের উদয়-অস্ত হচ্ছে
    তা এখন পঞ্জিকার দখলে।
    কেবল এক বিসৃত দিগন্ত
    অপেক্ষা, এক জোছনা মাখা-
    প্রবল বৃষ্টির অপেক্ষায়
    ঠায় দাঁড়িয়ে, একান্তে।

    3
    4 Comments
    • “কেবল এক বিসৃত দিগন্ত
      অপেক্ষা, এক জোছনা মাখা-
      প্রবল বৃষ্টির অপেক্ষায়
      ঠায় দাঁড়িয়ে, একান্তে…”
      খুব সুন্দর নান্দনিক… শুভ কামনা ও মুগ্ধতা…

    • চমৎকার কিছু ছত্র লিখেছেন কবি। সুন্দর লাগল।

    • সুন্দর শব্দের বিন্যাসে দারুণ লিখেছেন!

    • অনেকদিন বাদে আপনার লেখা পড়ে খুব ভালো লাগলো কবিবন্ধু! আশা করি এখন থেকে নিয়মিত দেখা পাব!

Skip to toolbar