-
অনুভবের পৃথিবী
মিজানুর রহমান মিজান
একাকিত্বের সময় কাটে বিসন্নতায়
আলোহীন চোখে স্বপ্ন নিয়ে আশায় থাকি
ছায়াময় আকাশ দেখার।
ভোরবেলা স্বপ্ন ভাঙ্গা যন্ত্রণা উকি দেয় সমস্ত পৃথিবী
চামেলীর সুবাস মিয়ম্রান স্বচছতর নদীর ছলছল ঢেউয়ের শব্দ
আছড়ে পড়ে কানের পাতায়।
পাশের উঁচু ডালে কত পাখি শব্দের ঝড় তোলে
দুপুরের চকচকে রোদে ঘরটা চমৎকার আলোয় পায় পূর্ণতা
আমি গোপন চোখে মেঘের আসা যাওয়া অবলোকন করি
আমি কল্পনার কপাট খোলে , দাড়াই জ্যোৎস্নার প্রত্যাশায়
সাজানো আকাশ দেখার লোভ অথৈ।
বর্ষা রাতে বৃষ্টির ফোটাকে আলিঙ্গন করি সযতনে
নির্দয় শূন্যতা ছাড়া স্নিগ্ধ সঞ্চয় নেই যেহেতু
পুরো পৃথিবীর রং গভীর অন্ধকার
তারপরও নিজের মতো একে নেই পৃথিবীর
অপার সৌন্দর্য রাশি।
লেখক মিজানুর রহমান মিজান উপদেষ্টা সম্পাদক জেএনএনবিডি ডট কম , সম্পাদক দীপ্তি বিম্বনাথ সিলেট।3 Comments
Friends
Md Ashfak Sayed
@ashfak
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Busrana-Alme
@busrana-alme
KabirHossain
@kabirhossain
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
Sheikh-Saadi-Saimon
@sheikh-saadi-saimon
অপরিচিতা আমি
@opo-ri-1001
UnauthorisedDreamer
@unauthoriseddreamer
Muhammad Shakil
@shakil2022



ভাল লাগল কবিপ্রিয়।