-
নির্বাচন আসছে । জনগণের দাবীগুলির আওয়াজ জোরালো হোক। কেবল নির্বা চন করে সরকার পরিবর্তন করে কী হয় তা এতেদিন দেখা গেছে। এখন দরকার জনগণের ক্ষমতায়ন যাতে তারা নিজেরাই প্রয়োজনীয় কাজগুলি সমাধা করতে পারে। এ জন্য কিছু পরিবর্তন দরকার। সবচেয়ে বেশী দরকার গণপরিষদ গঠন করা। প্রতিটি বিভাগে একটি করে গণপরিষদ গঠন করতে হবে যেখানে প্রতিটি ইউ নিয়ন হতে একজন করে নির্বাচিত প্রতিনিধি থাকবেন। গণপরিষদই হবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কাঠামো। সরকারকে ক্ষমতা গ্রহণের তারিখ হতে প্রতি দুবছরে একবার করে গণপরিষদের কাছে আস্থাবোট নিতে হবে যেখানে মোট সদস্য সংখ্যার ৬০ শতাংশের সমর্থন প্রয়োজন হবে সরকারকে টিকে থাকতে হলে। এভাবে প্রত্যন্ত অঞ্চলে থাকা নাগরিকগণকেও এই ব্যবস্থা রাষ্ট্রের সংগে যুক্ত করবে। তারা রাষ্ট্রের ক্ষমাতার কেন্দ্রে থাকবেন।
বিচার বিভাগকে পুর্ণাংগ স্বাধীন করতে হবে। তাঁর একটি নিজস্ব সচিবালয় প্রতিষ্ঠা করে বদলী নিয়োগ সহ সকল কাজ সেখান হতে সস্পন্ন করার ব্যবস্থা করতে হবে। বিচার বিবাগ হবে প্রশাসন ও অন্যান্য বিভাগ হতে সর্বোতভাবে স্বাধীন।
একইভাবে দুদক নির্বাচন কমিশন বাংলাদেশ ব্যাংক প্রভৃতি সংস্থাকেও পুর্ণাংগরুপে স্বাীণ স্বত্ত্বায় প্রতিষ্ঠিত করতে হবে। বর্তমান ব্যবস্থা চরম অগণতান্ত্রিক তাই সব সময় সবকিছুকে তার নিজের নিয়ন্ত্রণে রাখতেচায়। এটা এর ফ্যাসিবাদী আচরণ।
একটি পুর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা অর্জন করতে এখনও অনেক পথ বাকী ,অনেক করণীয় বাকী। যারা বিদ্যমান ব্যবস্থাকে গণতন্ত্র বলেন তাদের উদ্দেশ্য পরিষ্কার।জনগণকে অনুধাবন কতে বে এই পথ তাদের জন্য নয়।
প্রচলিত রাজনীতি মুল দাবীর বিষয়ে কিছু বলেনা,কেবল নির্বাচন চায়।তারা খুব ভাল করেই জানে যে জনগণ কতটা অতীষ্ট ক্ষুদ্ধ উৎপীড়িত; তারা পরিবর্তন চায়। কাজেই এটা সুযোগ এই পরিবর্তনকে নিজের অনুকুলে আনার ও লাভালাভের সুরাহা করার। নির্বাচন নামের এই খেলা বন্ধ হোক। গণপরিষদ তথা জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হলে নির্বাচন এমনিতেই ভাল রুপে হবে, লড়াই করতে হবেনা। চেটেপুটে খাবার লোভে এই লড়াই।এতে জনগণের কোন উপকার নাই। ডাংগার বাঘের ভয়ে কুমীরের পুকুরে লাভ দিয়ে কী লাভ।
কাজটা কঠিন। জনগণের ঐক্য চাই।
2 Comments
Friends
Md. Habibur Rahman
@habib
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Md. Ziaur Rahman
@vulpotha81
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Kazi Zuberi Mostak
@kazi-zuberi-mostak
sanjida akter jim
@sanjidajim
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo

মানবতার জয় হোক।