-
নিঃশব্দ প্রস্থান
খাদিজা বেগম কান্তামেদহীন শ্রাবন ঝরে ঝরে যায় নির্মল নীলাকাশে,
পেঁজা তুলো মেঘ ভেসে ভেসে যায় রংহীন উপহাসে,
বিশুদ্ধ প্রেমে ভালোবেসে যারে এগিয়েছো পিছু পিছু
দ্বিধাহীন প্রেমে নাওনিকো টেনে যদি পাছে লোকে বলে কিছু!!
ভালোবেসে যারে বুকের পাঁজরে লিখেছো উপন্যাস
নিঠুর নিয়তি এঁকে দিলো দ্যাখো তিক্ত এ পরিহাস!!
তোমার হৃদয়ের পুরোটা জুড়ে ছিলো যার অনুগমন
বিরহে তাহার ছুঁয়ে ছুঁয়ে যায় তোমার এ বিষাদ মন।যদিও বা প্রেমের নিদারুণ স্রোতে গহীন অতলে ডুবি
বিবশ বাসনায় চুপি চুপি তাই প্রেমের অধর চুমি,
যাপিত জীবনের মায়ার বাঁধনে,গাঁথি সাম্যের মালাখানি
তবুও কখনও দেই নিকো ঠাঁই মনের আবেগখানি।।শূন্য হৃদয়ের প্রতিটি প্রবাহে অনুভবে তোমারে খুঁজি
বিরহ বেলায় একাকী জীবনে তোমাতেই মিশে থাকি।
জানি, আসবেনা কভূ জীবনে আমার দূরে চলে যাবে ভীরু পায়ে,
তাই নিঃশব্দ বেদনায় অনুযোগহীন সরে গেছি পিছু পায়ে!2 Comments
Friends
Sarwar-Xahan
@sarwar-xahan
Sabbir-Anam
@sabbir-anam
Sharika Jerin
@sharika
হাবিবা সুলতানা হিমু
@habiba-sultana-himu
Nusrat
@nusratnupur74
Md. Mazharul Islam
@mazharul4981
Faikuj-Zahan-Moon
@faikuj-zahan-moon
mostafizur rahman
@mostafizurrahman
S Rasul
@shahebur


“ভালোবেসে যারে বুকের পাঁজরে লিখেছো উপন্যাস
নিঠুর নিয়তি এঁকে দিলো দ্যাখো তিক্ত এ পরিহাস !!…”
খুব চমৎকার লেখা… শব্দের সুবিন্যাসে এবং আবেগের প্রকাশে একেবারে নিখুঁত উপস্থাপন… নিশ্চয়ই আপনি এমন আরও সুন্দর কবিতা আমাদের উপহার দিয়ে যাবেন… আপনাকে স্বাগত জানাই… শুভেচ্ছা রইলো কবি…