-
একদল বলছেন নির্বাচন সংবিধান অনুযায়ী হবে নির্বাচন কমিশনের দ্বারা। আরেক দল বলছেন তত্ত্বাবধায়ক সরকার ও পুনর্গঠিত নির্বাচন কমিশন ছাড়া নির্বাচন হবেনা। এই হল আমাদের গণতস্ত্র,দুই দলের খপ্পরে পড়া ষাঁেড়ের ল ড়াই। লড়াইরতরা অতীতেও লড়েছেন মানুষকে তারা কী দিয়েছেন তার কোন মুল্যায়ন আছে কি? আর কতকাল মানুষকে এই যাঁতাকলে পেষা যেতে হবে। । স্বাধীনতার ফল কি এই যাতা-পেষা অবস্থা।জনণের ঐক্য দরকার। এই ঐক্য সকল সমস্যা নিরসন করতে পারে। জনগণ যেন ঐক্যবদ্ধ না হতে পারে তাই নানা কৌশলে তদেরকে নানা বিভাজনে নানা শ্রেণীতে বিভক্ত করে রাখা হযেছে। জনগণ এখন আর মোটা দাগেও কোন একক বিবেচনার বিষয় নয়। তাদের মধ্যে বহু বিভেদ বহু ফাটল বহু দ্বন্দ্ব ভয়ানক রকম রোষারেষি। এসব সৃষ্টি করা হয়েছে এবং জিইয়ে রাখা হয়েছে। যেন এই তরফ হতে কোন ঐক্যবদ্ধ হামলা না আসে। এক্যবদ্ধ না হলে তেমন হামলার আশংকা নেই। তাই স হায়তার হাতগুলি নানা বিরোধীয় কার্যক্রমে বাড়ানো হয়, বাাড়ানো থাকে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যটি পদক্ষেপটি হল বিশ্বসভিত্তিক ধর্মকে লালন ও বিকশিত করার যাবতীয় ব্যবস্থা করনা। একারণে দেশে দেশে জন্ম নিচ্ছে সাম্প্রদায়িক সহিংসতা,মৌলবাদ অন্ধত্ব যুক্তিহীন আবেগ যা একই সংগে মানুষকে দমিয়ে রাখার ও সন্তুষ্ট করার খুব ভাল উপায়। এসবের মোকাবিলা করতে পারত শিক্ষা কিন্তু শিক্ষাকেও বিকৃতভাবে ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞান চেতনা বুদ্ধির মুক্তি জ্ঞানের বিকাশ েএগুলো মোকাবিলা করার নিরসন করার উপায়। কিন্তু ব্যবস্থাটা এমন যে শিক্ষিতের নামে সৃষ্টি করা হচ্ছে কতক বুদ্ধুমানুষ যাদের পক্ষে তেমন কিছু করা সম্ভব নয়। প্রচলিত শিক্ষা অন্ধত্বের আবরণে কিছু খন্ডিত জ্ঞান দেয়।তার সামনে পৃথিবী সমাজ মানুষ এদের নানা শ্রেণী নানা ধান্দাবাজী অপকৌশলগুলি উদঘাটন করেনা। মানুষ না জানলে সিদ্ধান্ত নেবে কীভাবে। বুঝতে পারেনা সিদ্ধান্ত নিতে পারেনা সঠিক পথ চিনতে পারেনা তাই তার কাঁধ থেকে শোষণ নির্যাতনের জোয়ালও সরেনা। এই অবদ্ধ পরিবেশ রাজনীতি ও বাজার অর্থনীতির যৌথ প্রযোজনা। আর এদের প্রধান সহায়ক বিশ্বাসভিত্তিক মতগুলি। যত কঠিনই হোক এই পরিবেশকে ভাংতে হবেমানুষকে মুৃক্ত ক রতে হবে। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলি দিনমেষে কোন ফর দিচ্ছেনা। সেগুলি এই ত্রয়ী নির্মিত ব্ল্যাকহোলে হারিয়ে যাচ্ছে। এখন প্রধান করণীয় বিদ্যমান ব্ল্যাকহোল উদঘাটন ও বিনাশ করা। এরপর নির্বাচন সফল হবে এবং মানুষ উপকৃত হবে।
1 Comment
Friends
Md. Habibur Rahman
@habib
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Md. Ziaur Rahman
@vulpotha81
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Kazi Zuberi Mostak
@kazi-zuberi-mostak
sanjida akter jim
@sanjidajim
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo

মানবতার জয় হোক।