Profile Photo

মোহাম্মদ নুরুল হোছাইনOffline

  • M19N09H19A98
  • মানুষ মাত্রই ভুল
    মানুষ মাত্রই সন্দেহপ্রবণ…
    কিঞ্চিত পরিমাণ সন্দেহও…!
    আপনার মাঝে বিদ্যমান নেই?
    সম্ভব? হবে হয়তো…

    হাতের পাঁচটি আঙ্গুল সমান না হলেও
    মানবজাতির মাঝে সকলেই তো মানুষ
    হোক সে শুধুই নাম মাত্র…

    কোথাও কোনো কিছু থেমে নেই
    বিশ্বাস হয়? হচ্ছে হয়তো…

    জল্পনা-কল্পনা করে লিখিত গল্প গুলোও
    পৃথিবীর কোনো না কোনো প্রান্তে,
    স্থির বা চলমান যেকোনো অবস্থাতে…
    বাস্তবতার ডোর টানছে।

    আপনার চুপচাপ করা চিন্তাও
    হয়তো ততক্ষণাত প্রকাশ্যে ঘটে যাবে
    স্ব-শব্দে, আপনার সামনেই।

    আপনার দেওয়া ভাঙা দিব্যির ন্যায়
    হয়তো আপনিও পাচ্ছেন,
    এমনও হাজার হাজার দিব্যি
    যা কখনও পূরণ হবার নয়…
    হতেও পারে… হয়তো!

    মন-মস্তিষ্কের বিষ্ফোরণ ঘটছে প্রতিনিয়ত
    নরপিশাচের পশুত্বে, আর্তনাদে, প্রকান্ড চিতকারে,
    অপারগতায়, বিদ্রোহে, কলমের আঁচড়ে……!
    হয়তো শূলীতেও কিংবা আপন বিচারালয়ের শুনানীতে
    -আত্মহনন………………হয়তো !

    আপনার আশেপাশের কেউ হয়তো
    নিজের মাঝে আপনার অস্তিত্ব কল্পনা করছে
    আপনিও হয়তো অন্য কারও অস্তিত্বে কল্পনা করছেন নিজেকে,
    গড়ছেন নতুন এক শহর নিত্যদিন
    স্বপ্ন বুননে পাড়ি দিচ্ছেন শতাব্দীর পর শতাব্দী……

    পুনঃশ্চ- হয়েছে, হচ্ছে বা হবে…… #হয়তো
    ০৯/০৩/২০২১

    6
    4 Comments
    • “জল্পনা-কল্পনা করে লিখিত গল্প গুলোও
      পৃথিবীর কোনো না কোনো প্রান্তে,
      স্থির বা চলমান যেকোনো অবস্থাতে…
      বাস্তবতার ডোর টানছে।” অনবদ্য কবিতা। স্বাগত জানাই কবি ও কবিতাকে।

    • এই বৃষ্টিভেজা সকালে স্বাগতম কবি। ভালবাসা জানাই কবিতাদের তরে।

    • সৃষ্টি তোমার, শতাব্দী করুক পার

Mohammad Nurul Hossain

None

আমিতো সুপ্ত প্রতিভা নিয়ে পাপের বন্ধনে থাকা
-একজন সরল মানুষ
যার সুখ এবং দুঃথের সমন্বয়টা খুবই মজার
কিছুটা আমার আমিত্বের প্রকাশ
আর কিছু অন্যের মঙ্গল কামনায় উড়ানো ফানুষ।

Friends

Profile Photo
Abutaher-Tonmoy
@abutaher-tonmoy
Profile Photo
Nader-Chowdhury
@nader-chowdhury
Profile Photo
Mysha-Maliha-Hridy
@mysha-maliha-hridy
Profile Photo
Arnob-Paul-Santu
@arnob-paul-santu
Profile Photo
Shrabon
@shrabon
Profile Photo
Umme Salma
@umme
Profile Photo
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Skip to toolbar