-
একদিন বাদশা হারুন মরুভুমির পথ ধরে যাচ্ছিলেন। তাকে দেখে হটাত করে করবস্থান থেকে এক পাগল ছুটে এলো। এসে বললো- তোমার সাথে আমার কিছু কথা আছে -বাদশা বললেন ,আমি পাগলের সাথে কথা বলিনা। যে কিনা সারাদিন মাটির গর্তে শুয়ে থাকে।
তখন পাগল বললো-পাগল আমি না তুমি ?আমি আমার স্থায়ী আসনে শুয়ে থাকি। যেখানে তোমার মত অনেক রাজা ,বাদশা এবং ক্ষমতাশালীরা শুয়ে আছে। আর তুমি তো বাস করো এক অস্থায়ী সিংহাসনে যেটাতো তুমি কখনও চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না। তুমিতো ক্ষমতা ,সম্পদ আর সুখের নেশায় মত্ত হয়ে আছো-টেনশানে ঘুমাতে পারনা ,তাহলে তুমি আমাকে পাগল বলো কিভাবে ?
বাদশা বললেন= তুমি পাগল হলেও তোমার কথায় যুক্তি আছে। এখন বলো তুমি আমার কাছে কি চাও?
পাগল বললো-আমার যা দরকার তা দেবার মত সামর্থ তোমার নেই।বাদশা হেসে বললেন চেয়েই দেখনা। তথন পাগল বললো-
আমার হায়াতটা বাড়িয়ে দাও ? বাদশার জবাব –
: এটা দেয়া আমার পক্ষে সম্ভব না।
তাহলে আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা কর,আমি মরতে চাইনা।
বাদশাহ বললেন -এটাও আমার দ্বারা দেয়া সম্ভব না।
সর্বশেষ পাগল বললো-আমি জীবনে অনেক পাপ ,অনেক অন্যায় করেছি ,এখন তুমি আমাকে দোযখের আগুন থেকে রক্ষা করে ,জান্নাত প্রবেশের ব্যবস্থা করে দেও ।
বাদশাহ বললেন ,এটাও আমার দ্বারা করা অসম্ভব।
এবার পাগল বললেন -তুমি কিসের বাদশা , তোমারতো কোন ক্ষমতাই নেই। তুমিতো আমার চেয়ে বড় ফকির। বড় পাগল।
একথা বলে পাগল চলে গেল। বাদশা হারুন কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে থেকে পাগলের কথা গুলো ভাবতে লাগলেন। এরপর গন্ত্যব বদল করে আবার প্রাসাদে ফিরে গেলেন।2 Comments
Friends
Balai-Karmokar
@balai-karmokar
Shafi Hoque
@shafi-hoque
শাহারুখ আহমেদ শান্ত
@shaharukh83
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Rokail Diluk
@diluk
nomanur-rahman
@nomanur-rahman
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Md-Maruf-Hasan
@md-maruf-hasan
ফারজানা সুলতানা সুরভী
@oddeven



অপূর্ব💖