Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    3 years, 7 months ago

    কৃচ্ছতা
    আনিছুর রহমান

    তিন বেলা না খেয়ে
    খেতে হবে দু’বেলা
    সঞ্চয় বাড়াতে হবে
    একটু না করে হেলা।

    আয়ের চেয়ে ব্যয় বেশি
    কৃচ্ছতা হবে কিসে
    দাম বেড়েছে পণ্যের
    অভাব বেড়ে গেছে।

    কৃচ্ছতা কে করবে
    জনগণ না সরকার
    বিদ্যুতের লুকোচুরি
    আসে যায় বারবার।

    জনগণ হবে মিতব্যয়ী
    দেখছি সেটা উল্টো
    জ্বালানি ছাড়া মিলে
    উৎপাদন সব বন্ধ।

    রিজার্ভ যাচ্ছে কমে
    আমদানি হচ্ছে ব্যাহত
    দূর্ভোগ বাড়তে পারে
    তাই সবাই শংকিত।

    কাজের পরিধি কমছে
    বাড়ছে হত দরিদ্র
    পকেট খালি সবার
    মানুষ হচ্ছে অভদ্র।

    ২৭/১০/২০২২.

    7
    6 Comments
Skip to toolbar