Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • বর্তমান সময়গুলো খুব অদ্ভুত যাচ্ছে। আমাদের আশপাশের পরিবেশ গুলো খুব পাল্টে যাচ্ছে। আমার বোধ-বুদ্ধি হওয়ার পর যেমন পরিবেশ ছিল তার ছিটেফোটাও কোথাও বাকি নেই। তখন দিন গুলো কত রঙিন ছিল। ছোট বিষয়ে কত আনন্দ খুঁজে নিতাম। মান-অভিমান কম হতো না কিন্তু দিন শেষে সরি বলে আবার ভাব করে নিতাম। তবুও একসাথে থাকার জন্য কি ভীষণ টান। আজকাল সবকিছুতে খুব বেশি আমার তোমার শব্দ শুনতে পাওয়া যায়। আগে সব তো আমাদের ছিল। ঠিক স্বার্থপরতা না হলেও আমরা সবাই খুব আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি হয়তো। কারো জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করতে কিছুতেই রাজি নই ।
    আজকাল তাই অকারণেই মনখারাপ হচ্ছে খুব। আর কত কি দেখবো কে জানে। মুখ দেখে মন বোঝার মানুষ গুলো যে শেষ হয়ে যাচ্ছে !! বেঁচে থাকার অবলম্বন না থাকলে কি আশাবিহীন ভাবে বেঁচে থাকা যায় ?

    11
    13 Comments
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar