-
-
-
গলি দিয়ে হাটছিলাম। একটা কুকুর পিছনে পিছনে আসছিল। কুকুর নাকি খুব বিশ্বস্ত হয়। কিন্তু কেন জানি আমি ঠিক বিশ্বাস করতে পারিনা। এই মনে হয় দৌড়ে এসে কামড়ে দেবে। ঠিক এই ভয়ের কারণে কুকুর আমি পছন্দ করিনা। তাই দাঁড়িয়ে পড়লাম। কুকুরটা যেনো সামনে চলে যায়। অন্তত চোখে চোখে থাকবে। কিন্তু কুকুরটাও দাঁড়িয়ে পড়ল। হাভ ভাব এমন যেনো সে এখানে কি হচ্ছে এই বিষয়টা দেখতেই এখানে এসেছে।
আমি আবার হাটা শুরু করলাম। হাটার ফাঁকে আড় চোখে কুকুরটাকেও দেখে নিলাম। কুকুরটা পিছনে পিছনে হাটছে। মাঝে মাঝে খুব কাছে চলে আসতেই ভয়ে আতকে উঠে হুশহাস শব্দ করছিলাম। এর মাঝে সামনে আরো কয়েকটা কুকুর বসে আছে দেখতে পেয়ে মনটা আরো খারাপ হল। একজন পরিচিত লোককেও দেখতে পেলাম। তার কাছে এগিয়ে যেতেই সে হাত ধরে জোরাজোরি করতে শুরু করল বসার জন্য। ঠিক এর মধ্যে কুকুরগুলো খেকিয়ে উঠল। আর আমি হাত ছাড়িয়ে আরো জোরে হাটা দিলাম বাসার দিকে। কিছুক্ষণ হাটার পরেই বুঝতে পারলাম সেই কুকুরটা আবার আমার পিছু নিয়েছে। মনের মধ্যে অস্বস্তি নিয়ে হাটা যায়না। আবার দাঁড়িয়ে পড়লাম। কুকুরটাও ঠিক একি কাজ করল। আমি রীতিমত অনুরোধ করলাম কুকুরটাকে চলে যাওয়ার জন্য। কিন্তু কুকুরটা নির্বিকার। আমি বুঝতে চেষ্টা করলাম কুকুরটার উদ্দেশ্য। মনে হল ক্ষুধার্ত। ভাবলাম গলির মুখের দোকান থেকে রুটি কিনে দিয়ে বিদায় করতে হবে এই আপদকে। আবার হাটা শুরু করলাম সাহস নিয়ে। কিন্তু বিশ্বাস করতে পাড়ছিলাম না বলেই হয়ত আড়চোখে লক্ষ্য রাখছিলাম। আবার সামনের গলিতে তিন চারটা কুকুর। আমি কিভাবে পাশ কাটিয়ে যাব চিন্তা করছিলাম। এর মাঝে একটি কুকুর হঠাৎ দৌড়ে আমার দিকে আসতেই আমি তড়িৎ গতিতে রাস্তার অপর পাশে চলে যাই। দেখি পিছনে যে কুকুরটা ছিল সে পাথর এর মত দাঁড়িয়ে আছে। অন্য কুকুরটি ঘুরে তাকে পর্যবেক্ষণ করছে। মনে মনে বললাম যাক আপদ বিপদে পড়েছে এই সুযোগে কেটে পড়া যাক। হাটতে হাটতে রাস্তার মুখে আসতেই দেখলাম আমাদের হাউজিং সোসাইটিতে বাইরের একটা রিক্সা ধুকেছে। তাই গার্ডগুলো রিক্সার পেছনে পেছন ছুটছে। আর একজন চিৎকার করে বলছে থামা হালারে। আমি দোকান থেকে এক কেজি মুড়ি কিনে চাবাতে চাবাতে বাসার দিকে ফিরতে দেখি কুকুরগুলো আর গার্ডগুলো বহিরাগতের প্রবেশ নিয়ে এখনো প্রচন্ড ব্যতিব্যস্ত।
-
-
-
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!
মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব
আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।
নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।
Friends
Md. Ariful Islam
@mdarifulislam
নতুন করে শুরু
@amrin-shimu
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Surja Mohon Ray
@surja1916017
Ahmed Ovi
@cast-oviya
Rejwana Khan
@rejwana-khan
ঠিকানাহীন অরণ্য
@vobertale-aranna
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021



কুকুরের জীবন!🙂