Profile Photo

Farjana Akter SumeOffline

  • farjanasume21
  • Profile picture of Farjana Akter Sume

    Farjana Akter Sume

    3 years, 7 months ago

    আমি কেউ নই -০২

    আজ ২১ তারিখ। এদিকে খুব সময় নেই, কি করবো বুঝে উঠতে পারছি না, এতো হাহাকার কষ্ট কি করে মেনে নিবো।ভাবলেই নিশ্বাস বন্ধ হবার উপক্রম। আমার সাথে রিহানের সম্পর্কটা প্রায় এডমিশন পরীক্ষার পর থেকে শুরু হয়েছে, এতো কেয়ারিং, এতো ইনোসেন্ট, ও আমাকে খুব ভালো বাসে, আমি ওকে ছাড়া একটি পলকও ভাবতে পারি না। কি বলবো ওকে। তবে কি আমাদের সম্পর্কের পরিনয় পাবে না এই ছিলো? আহ আর ভাবতে পারছি না, দেখা করে সব বলতে হবে।
    বিকাল থেকে ওকে কল দিচ্ছি বন্ধ বন্ধ, কখনো কাজের সময় ওকে পাওয়া যায় না। সারাদিন চলে গেলো ফোন বন্ধ এভাবে আরো দুইদিন চলে গেরো ওর ফোন বন্ধ। আমার প্রানটা বের হয়ে যাচ্ছিলো। কেমন মানুষ, ফোনটা তো অত্যন্ত খোলা রাখবে। রাত ২ টা বাজে ঘুম আসছে না। মেসেন্জারে মেসেজ এর আস্তুপ করে দিয়েছি কোনো সাড়া নেই। কি করবো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ আননোন নাম্বার থেকে কল- নিপু আমার সরি মাফ করে দেও ভুল হয়ে গেছে,ফোনটা পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে।
    চাইলেও বকাঝকা করতে পারছি না,বুকটা ফেটে যাচ্ছে, চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে হচ্ছে। মনের ভিতর সব দুমড়ে মুচড়ে যাচ্ছে।

    মন চাইছে দৌড়ে যাই কোনো এক ফাঁকা মাঠে চিৎকার দিয়ে বলি ” আমি ভালো নেই” আমি শুধু তোমাকেই ভালোবাসি রিহান। রাতে অনেক কথা হলো,সবই ও বললো আমি বলার মতো কিছুই পেলাম না। শুধু দেখা করতে বলেছিলাম, কিন্তু সে পারবেনা তার ভার্সিটির ক্লাস আছে তাই এ সপ্তাহে আর পারবে না। আমি কোনো কথাই খুঁজে পাচ্ছি না। মনে কেমন করতে লাগলো। রিহান কি আমাকে বুঝতে পারছে না। আমার ভিতরের হাহাকার সে কি দেখতে পাচ্ছে না,সে কি আমাকে আর ভালোবাসে না, আমাকে কি উপেক্ষা করতে শুরু করে দিলো। সারারাতে আর ঘুম হলো না। সকালে উঠে রিহান কে কল দিলাম ধরছে না দেখে দিতেই থাকলাম। আধাঘন্টা পর কল ব্যাক করলো, ধরলাম
    -নিপু সরি গো ঘুমাচ্ছিলাম। ফোন সাইলেন্ট ছিল। কিছু বলবা।
    -তোমার না ক্লাস আছে বললা।
    -ও সরি নিপু বলতে ভুলে গেছি ক্লাস ক্যান্সেল হয়ে বিকেলে দিয়েছে।

    5
    2 Comments

Friends

Profile Photo
Tasnim-Akter-Mim
@tasnim-akter-mim
Profile Photo
Khandokar-Mariatul-Islam
@khandokar-mariatul-islam
Profile Photo
Himel Paul
@himel1881
Profile Photo
S.M ROBEL
@smrobel
Profile Photo
Fatema-Kasem
@fatema-kasem
Profile Photo
Arif-Ahmed
@arif-ahmed
Skip to toolbar