Profile Photo

মাহ্দী সাকিবOffline

  • Mahdi-Sakib
  • Profile picture of মাহ্দী সাকিব

    মাহ্দী সাকিব

    3 years, 7 months ago

    শীত এলেই বুকের ভেতর এক মরা নদী স্পষ্ট হয়।
    বুদ্ধির জোর এতটাই কম,আব্বা যে আম্মারে ছাড়া আর কোন নারীরে কখনো ভালোবাইসা থাকতে পারে তা আমার মাথায়‌ই আসে নাই কোনদিন।আম্মাদের ছাড়া আব্বাদের আর কোন প্রেমিকা থাকতে পারে ক্যামনে ম্যান!

    আমার নদীর নাম তুরাগ,আব্বার নদীর নাম যেমন ঝিনাই।এমন এক নদীর কোলে আব্বার প্রেমিকা গোসল করতে যাইতো।ভেজা শাড়ি চুইয়া টপটপ পানি পড়তে পড়তে ভিজা যাইতো ফিরতি পথে অপেক্ষারত আব্বার বুক।কোন কোন শুক্রবারে আব্বা‌ও হয়তো জুম’আর নামায শেষে বাড়ি ফেরার সময় আঁড়চোখে তাকাইয়া দেখতে পারে প্রেমিকার অপেক্ষারে।

    আব্বার‌ও যে প্রেমিকা থাকতে পারে,এইটা বুঝতে পারলাম বাবা হ‌ওয়ার পরে।ধরি,সেই প্রেমিকা হয়তো বাদাম পছন্দ করতো,কদম বা বকুল পছন্দ করতো,পাতার বাঁশি শুনতে পছন্দ করতো,পছন্দ করতো লেইসফিতা আর আলতা।কাজলচোখে আম্মারে যতটা মায়াবী লাগে,আব্বার ওই প্রেমিকারেও কি তেমন‌ই লাগতো দেখতে?আম্মা হাসলে যেমন কলকল ক‌ইরা নদী ব‌ইয়া যাওনের শব্দ হয়,আম্মা তাকাইলে যেমন আব্বার হার্টবিট থাইমা যায়,তেমন কি ওই প্রেমিকার লগেও হ‌ইতো?

    এমন অনেক অনেক প্রশ্ন মাথায় আসতে আসতেই আব্বার হ‌ইতে পারে নাই নারীরে দ্যাখার লোভে প‌ইড়া যাই।তারে দেখলে কোন চোখে দেখমু?মমতার চোখে নাকি হিংসার?হিংসা-ই বা করি ক্যান?আব্বারে পায় নাই দেইখাই তো জগতের সবচেয়ে মমতাময়ী মানুষটা আমার আম্মা হ‌ইছে।

    শীত এলেই বুকের ভেতর এক মরা নদী স্পষ্ট হয়।এমন নিকট অতীতের শীতে খবর পাই আব্বার সেই প্রেমিকা গেছেন মরে।আমি ঘুইরা ফিইরা আব্বার দিকে তাকাই।আব্বার কি মন খারাপ বা মন ক্যামন করে?আম্মা ব্যতীত আব্বার‌ যে আর‌ও প্রেমিকা থাকতে পারে এই ব্যাপারটা বারবার একটা ধাক্কা মারে।পোলা বড় হ‌ইলে বাপের পূর্ব প্রেম বা প্রেমিকাদের কোন চোখে দ্যাখে?বাপেরেই কি আর বাপের মতো মহৎ ধ‌ইরা নিতে পারে?

    11
    5 Comments
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!

মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব

আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।

নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।

Skip to toolbar