Profile Photo

Rajib Al IslamOffline

  • Rajib1981
  • Profile picture of Rajib Al Islam

    Rajib Al Islam

    3 years, 10 months ago

    তবুও প্রেম হোক

    তারপর একদিন আমাদের দেখা হবে,
    আজিজ মার্কেট কিংবা বেইলি রোডে,
    তোমাকে ছুঁয়ে দেখতে চাইব আমি,
    তুমি ও কি তাই?
    নাকি তোমার চোখের ভাষা
    আমার অনুগ্রহ চাইবে,
    আমাকে বলবে!
    আমাদের কোথায় যেন সুর কেটে গ্যাছে।

    গাছেদের পাতায় পাতায় জমে আছে হলুদ রঙা অসুখ,
    ধুলোর আস্তর ভীষন,
    আর রোদের ঘ্রাণে ব্যাতিব্যাস্ত শহর,
    তবু সব ছেড়েছুড়ে চলে যদি আসি,
    চলো দু-দন্ড বসি, একদিন সন্ধ্যায়
    নিয়ন আলোর ফুটপাতে।

    যুগলবন্দী চোখের মায়ায়
    ভর করে আসে যদি চাপা জল,
    আরেকটু ঘাম, নোনতা নিঃশ্বাসে ধ্রুপদী প্রেম, দৃস্টিসীমায় নাগরিক কোলাহল।
    চারিধারে উঁচু দালান অট্রালিকা
    গোটা শহরটাকে গিলে খাচ্ছে।
    সুহাসিনী, সময় ফুরাবে জানি,
    ঘড়ির কাটাঁ যে চোখ রাঙাচ্ছে খুব।
    আর আমাদের ভেতরটায় যদিও ফোটে আছে ক্যাকটাস,
    ফিরে চল যাই, আমাদের যে পথ
    দুই দিকে ভাগ হয়ে আছে।

    ১৬.১০.২০২২

    4
    5 Comments
Skip to toolbar