Profile Photo

Meghla-DebnathOffline

  • Meghla-Debnath
  • Profile picture of Meghla-Debnath

    Meghla-Debnath

    3 years, 9 months ago

    তোমার শ্যামল ডাগর ওই চোখে , কত রাজ্যের অনুভূতি লেগে থাকে।
    শ্যামল কাজল কথা কয় , যে কথা কোন মহাবিশ্বের গোলকধাঁধা সমান
    আমি সমাধান করতে পারি ,
    কিছু অনুভব করতে পারিনা শুধু ,
    তোমার উদাস উদাস চোখে ,
    কত ক্লান্তি , কত বিষন্নতা ঘর বেঁধে থাকে ,
    যে বিষন্নতা হেমন্তের এক বিকেল ঘুরে এলেও প্রশান্তি পায় না।
    না বৈশাখে কোকিলের ডাক শুনে আশ্চর্যান্বিত হয়।
    আমি তার কারণ খুঁজে পাই,
    গভীরে যেতে পারিনা শুধু ,
    তোমার অনুরাগ মাখা চোখে ,
    প্রেমের প্রকারভেদ কোন নতুন বিষয় নয় ,
    কতজনে কতরকম প্রেম নিবেদন করে তোমায় ,
    আমি খবর রাখতে পারি ,
    অধিকার জমাতে পারিনা শুধু।
    জমাতে পারি কিছু নাছোড়বান্দা অনুভূতিকে।
    যে অনুভূতি সময়ের সাথে নিঃশেষ হয়ে যায়না,
    শুধু অনুভূতি বাড়ায়।

    ‘শুধু’ (১১ মে ২০২২)
    মেঘলা দেবনাথ

    4
    1 Comment

Friends

Skip to toolbar