-
চলে যাবো বললেই আর যাওয়া হয় কই!
কিছুটা আমি তার কাছে ফেলে আসি অবলীলায়,
কিছুটা সেও আমার কাছে পড়ে থাকে অনিচ্ছায়।আমাদের ভোরের পাখি,মেঘের পিয়ন,এলোমেলো বিকেল, শিউলি ফুল,একটা শরৎ,গোটা একটা গোধূলির বেলা। সবই মনের অজান্তে ফেলে আসি তার দ্বারপ্রান্তে।
সেও চলে যাবার সময় রেখে যায়, তার ঘুম জড়ানো গলার স্বর, কোনো পারফিউমের ঘ্রান,কপালের কাটা দাগ আর কিছু পাগলের প্রলাপ।
কিছু উচ্ছিষ্ট স্মৃতি দুজনের পাতেই পড়ে থাকে। চলে যেতে চাইলেই চলে যাওয়া আর হয়না।
থেকে যায় অনেক কিছু। কাগজের উড়োজাহাজ, কথার খই,ট্রেনের হুইসেল,ট্রাফিকের বাতি,রিক্সার পাশের সিট,ট্যাক্সির অর্ধেক টা ভাড়া।আরো কতো কি।
এইসবকিছু জমাট বাঁধা মেঘের মতো আকাশ ছেঁকে বর্ষা নামায়।
সেই স্মৃতির জলে ভিজে যেতে হয়,দু এক বেলা কাঁপুনি দিয়ে জ্বর আসে।আবার সেরেও যায়।আমাদের অনেককিছু অনেকের থেকে যায়,যেটা থাকেনা সেটা কেবল ফিরে পাবার অপেক্ষা।
(চলে যাওয়ার কবিতা।)
লেখাঃ পূর্ণিমা দাস5 Comments
Friends
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
ইফতিশা খানম
@eftishakhanam
Sourav
@sourav
shamsuddin harun
@pressmanbd
Foyzur Khan
@foyzur-khan
Tamim-Alradi
@tamim-alradi
Raain-Amin
@raain-amin
Rahika-Sultana
@rahika-sultana
মনিরুল হক
@monirul-haque

অনেক সুন্দর করে লিখেছেন ! সত্যি ভালোবাসার মানুষজন কত কিছু রেখে যায় ❣