Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 7 months ago

    অপচয়
    সোমা

    কিছু তো ছিল বলা
    হাতে হাত রেখে এক সাথে পথ চলা
    সময়ের পথ ধরে সম্পর্কের নানা রূপ
    কোথা যেন ফুরিয়ে গেল
    অনেক অনেক না বলা।

    ভালোবাসার রঙ বুঝি
    এমন ও হয় জানো
    আজ হয় রক্তক্ষরণ
    কাল তা ফিকে মানো
    টান টান আবেগ কোথা যেন হারিয়ে যায়
    একদিন তাই চার হাত
    নিজের দুহাত হয়ে যায়।

    যে চায় চলে যেতে
    তাকে কী মানানো যায়?
    নানা ছল বাহানায়
    সে ভিন্ন পথে ধায়।

    আজ তাই আমি একা
    কিছু নেই কথা বলা
    সাথীহীন হয়ে আমি
    একাই গাঁথি কথার মালা
    ভাবি অবুঝ মনে হয়ে গেল
    মিথ্যে সময় অপচয়
    কথার মালা ছিঁড়ে গেছে
    কিছু বলা আর নয়।

    7
    3 Comments
Skip to toolbar