Profile Photo

Chisti Raju AhammedOffline

  • Chisti-Raju-Ahammed
  • Profile picture of Chisti Raju Ahammed

    Chisti Raju Ahammed

    3 years, 7 months ago

    “কবি”
    চিশতী রাজু আহমেদ ।
    তারিখঃ ০২/১১/২০২২ খ্রিঃ ।

    ঘরে নেই চাল,জানে না কী হবে কাল!
    সমস্ত আকাল যার দুয়ারে দেয় হানা,
    বিত্তের চেয়ে চিত্তটা’ই বড় ঢের
    হয় না’ক হেরফের,’ ছায়া-সঙ্গী দুঃখ-ব্যাথা
    পরশ্রী সুখ’ই তবু অনন্ত প্রার্থনা।

    গায়ের জোরে নয় কলমের জোরে
    সম্বল করে ন্যায়-নীতি,দলিত-মথিত করে মৃত্যু ভীতি
    শাষণ-শোষণ,বুলেটের ভয় করে জয়
    রুখে দাঁড়ায় অন্যায়-অবিচারে-
    একটি নতুন নিষ্পাপ ভোরের প্রত্যাশায়।

    সৌহার্দ্য-সম্প্রীতি, লালন করে এ মূলনীতি
    করতে ইতি বর্ণ-ধর্ম ,জাত-পাতের বিভেদ- শান্তির বার্তা দিগন্তে করে জারি-
    সুন্দরের পুজারি,বুকে মানবতা করে চাষ,
    স্বপ্নময় চোখে বাস সুন্দর একটি আগামী…

    ক্লান্ত আঁখি তবু রাত জাগা পাখি হয়ে
    বিশ্বব্রক্ষ্মান্ডের জ্ঞান করে অনুসন্ধান,
    ঘোর অমানিশা,কেটে দেয় আলোর দিশা
    স্বপ্ন-তৃষা যার- দেখে যাবে একটি নির্মল পৃথিবীর ছবি, তিনিই হলেন কবি।।

    2
    2 Comments

Friends

Skip to toolbar