Profile Photo

মাহ্দী সাকিবOffline

  • Mahdi-Sakib
  • Profile picture of মাহ্দী সাকিব

    মাহ্দী সাকিব

    3 years, 7 months ago

    পুরোনো প্রেমের ফিরে আসাটা সত্যি সুখের হয় কি?
    একদিন যে তোমাকে “তোমার মতো” হওয়ার জন্য ছেড়ে গেছিল,
    আজকে সেই মানুষটাই যখন একটা নতুন, পরিণত, অভিজ্ঞ তুমি’র আবার-প্রেমে পড়বে!
    তখন সেটা সেই পুরোনো, নিষ্পাপ তুমি’টির অপমান নয় কি?
    আর যদি সেই পুরোনো মানুষটা এক চুলও না পাল্টে থাকে?
    যদি তেমনই জেদি, বদরাগী, আবেগহীন থেকে যায়!
    তাহলে এই নতুন, আত্মসমর্পণ তুমিটা তাকে নতুন করে মেনে নিতে পারবে কি?

    যে মানুষটার জন্য তুমি অনুচিত শাস্তি দিয়েছো নিজেকে,
    যাকে ভালোবেসে শুধুমাত্র বিশ্বাসঘাতকতা পেয়েছো
    যার জন্য কেঁদেছো খুব, ডুবেছো বিষাদে, উপোস থেকেছো দিনের পর দিন বিনাদোষে…
    আজকে হঠাৎ সে তোমাকে এক তোড়া গোলাপের ঘুষ দিয়ে ক্ষমা করতে বললে,
    তোমার পক্ষে সেটা সম্ভব কি?
    মেনে নিলাম সে তার ভুল বুঝেছে,
    মা-বাবা-ঈশ্বরের দিব্যি কেটে আর কখনো কোনো ভুল না করার কথা দিয়েছে,
    তাহলে তুমি সত্যিই তোমার পুরোনো সমস্ত ব্যথা এক নিমেষে ভুলে যাবে কি?

    ধরো, এরপর সবটাই ভালো-ভালো হলো।
    প্রেমটা টিকে গেলো, বিয়ে, সংসার, ঘরবাড়ি হলো,
    নাতিপুতিদের গল্প বলার সময় কী বলবে,
    যদি জিজ্ঞেস করে, “তোমাকে কেন ছেড়ে গেছিল?”
    তাদের কাছে নিজের গল্পটাকে রূপকথা বানানোর জন্য মিথ্যে কথা বলবে কি?
    যার শেষ ভালো, আদতেই তার সবটা ভালো কি?

    8
    5 Comments
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!

মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব

আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।

নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।

Skip to toolbar