Profile Photo

Md. Moksed AliOffline

  • MoksedAli
  • Profile picture of Md. Moksed Ali

    Md. Moksed Ali

    4 years, 11 months ago

    তুমি শুধু তুমি
    ———————

    সারাক্ষণ মনের মাঝে
    যে সুরটা চলে বেজে
    সে তো তুমি শুধু তুমি
    কর্মে ও চিন্তায়
    যে ভাবনাটা এসে যায়
    সে তো তুমি শুধু তুমি
    শয়নে স্বপনে
    দেখি যার মুখখানি
    সে তো তুমি শুধু তুমি
    আনন্দ বেদনায়
    যাকে আমি কাছে পাই
    সে তো তুমি শুধু তুমি
    সকল আপদকালে
    ঢেকে রাখে ছায়াতলে
    সে তো তুমি শুধু তুমি
    হঠাৎ কোন ঝড়ে
    যে বাঁধে বাহুডোরে
    সে তো তুমি শুধু তুমি।

    4
    2 Comments
Skip to toolbar