-
বন্য রাত
নিজেদের বিশাল ম্যানশন এর দোতালার ব্যালকনিতে এসে দাঁড়ালো আরসান। ভাল লাগছেনা কিছুই তার, ধনী মা বাবার একমাত্র সন্তান সে, যখন যা চায়, এমনকি না চাইলেও তার পায়ের কাছে লুটোপুটি খায়। ফলে যা হবার তাই হয়েছে, বখে গেছে সে, এখন কি চাইতে হবে তাই সে ঠিক করে উঠতে পারছে না !! ছোটবেলা থেকে গান , বাজনার তালিম, একটু বড় হয়ে ব্যায়াম , সাথে মার্শাল আর্টের প্রশিক্ষণ সবই হয়েছে, কিন্তু কোনটাই শেষ অবধি যেতে পারেনি, তার আগেই আস্তাকুড়ে চলে গেছে, খালি মার্শাল আর্ট টাই শেষমেশ টিকে গেছে, কারন তার বল্গাহীন উদ্দাম জীবনে রাত বিরাতে ওটা এখন ও মাঝে মাঝে কাজে লাগে তাই !! ঘড়ির দিকে একটু তাকাল , মাত্র নয়টা বাজে , The Night is still Young !! , একটু ঘুমান যাক !! সাড়ে এগারোটার দিকে বেরোলেই হবে, বিশাল বিছানাতে উপুড় হয়ে ঘুমে তলিয়ে গেল , আর ওর জীবনে যেটা কমই হয়, স্বপ্ন দেখা শুরু করল !!……
মাটি থেকে একটু উঁচুতে হেঁটে যাচ্ছে সে !! ভয় পেয়ে নিচে তাকিয়েই বুঝতে পারল, ও হরি!! একটা সাদা ঘোড়ার উপর বসে আছে সে! মৃদু ঠক ঠক শব্দ করে এগিয়ে যাচ্ছে ওটা, আরে , সে আবার ঘোড়াতে কখন চড়তে শিখল !! চড়তে কিন্তু খারাপ লাগছে না, একটু দূরে একটা নদী দেখা যাচ্ছে , ডানে মোড় নিল সে, এবার সামনে ধু ধু প্রান্তর , এবং অন্ধকার হলেও তারার আলোতে সামান্য আলোকিত। দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে , আরও দূরে একটা অগ্নিকুণ্ড ! এই দুইয়ের মাঝখানে একটা জায়গাতে দেখা গেল একটা বিরাট ছায়া আরেকটা ছোট ছায়াকে যেন তাড়া করেছে !! ঘোড়ার জিন (ঘোড়ার উপর বসার জন্য চামড়ার তৈরি ছোট আসন) এর পাশেই খাপে মোড়া তলোয়ার, সেটা একটানে বের করে সেদিকে ঘোড়া চালাল দুঃসাহসী ঘোড়সওয়ার । কিন্তু কিছুদূর যেতেই হঠাৎ ঘোড়া থেমে গেল ! কি হল সেটা দেখার জন্য সামনে একটু ঝুকে বসতেই , আরে ওটা কি ! সামনের একটা ঝোপড়া থেকে বিশালাকৃতির একটা ছায়া শরীর বের হয়ে এসে মুখ ব্যাদান করে এক বিকট হাঁক দিল !! ঘোড়াটা ভয়ে পেছনের দু পায়ে দাঁড়িয়ে যাওয়াতে তাল সামলাতে না পেরে পিছলে ধপাস করে মাটিতে পড়লো সে ! সাথে সাথে সেই ছায়া শরীর ও ছুটে এল হাঁক দিতে দিতে !! …..3 Comments
Friends
মোঃ বায়েজীদ
@bayejid
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোঃ তাঈফ-উল-আলম
@taif
জামাল হোসেন বিষাদ
@jamalbishad
অন্তর চন্দ্র
@antor
__ariyan__
@ariyan
Rejwana Khan
@rejwana-khan
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
Mohammad Al-Mamun
@mohammad-al-mamun-titu


রাত সুন্দর চাঁদ সুন্দর সুন্দর তোমার মন। তার চেয়ে আরো সুন্দর রাতের ঘন বন। লিখে যাও।