-
কাদম্বরী কদম্ব
চন্দ্রকথা
পদ্মাবতী
ইন্দ্রাণীতুমি যেই রূপে, সাঝে, নামেই আইবা
তোমার মইধ্যে তুমিডারে লুকাই ফেলতে পারবাকি চাও, কি পাও!
কষ্ট কি আর লুকান যায় বলো
তোমার মইধ্যে যে কাজলের দাগ,ঘ্রান লাইগা থাকে সেইডানি কোনদিন ছাড়াইতে পারবাপর্তুলিকা, বেলি,শিউলির মায়া তুমি ভুইলা যাইতে পারবা
এই যে তুমি একা একা এই আসমানে ঐ আসমানে ঘুইরা বেড়াও বারণতো করি নাই কোনদিন।
তোমার হাতের একখান বালা আছে আমার কাছে
খুব যতন কইরা রাখি বালাখান।
আমার লগে কথা কয় কবিতা শুনায়,আরোও কত্তকিখুব জানবার ইচ্ছা করে, লাল, কালো নীল ধূসর রংঙ্গে হুটহাট করে শাড়ি পরার পাগলামো তুমি ছাড়তে পারছো আইজ অব্দি
এইসব ইচ্ছা পূরণ করতে গেলে কি আমার কথা তোমার স্মরণ হয় নাআচ্ছা;শাড়ি, কাজল, ফুলগাছ
তুমি যারেই কাছে নিবা
সেকি কইবো না আমার কথা
তারা কি ভুইলা যাইবো আমার
হগ্গল কথা।এইসব ছাইড়া দাও
এইসব ছাইড়া দিয়া
চলো দুইজন জলের বাষ্প হই
বাষ্প হইয়া উইড়া বেড়াই
এই আসমানে ঐ আসমানেমেঘ হইবা আমার লগে
বৃষ্টি হইয়া ঝইড়া পরমো একসাথেআন্ধার রাইতে জোনাকিপোকা হইবা
আলো ছিটাইমো চাইরদিক
নব দম্পত্তি জোনাকির আলো মাখবো সারাগায়
মাঝেমইধ্যে নয়া বউ দামানরে কইবো
আপনি সইরা বহেন লজ্জা লাগে।কি, আইবা তুমি আমার লগে
আইবা নাহ্
এই বহুরূপী জীবন ছাইড়া
ঘড় বাঁধন যায় নাহ্
ঘড়…
আমাগো কুইড়া ঘড়।বহুরূপী
কলমেঃ এস.এম রুবেল
সময়কাল;
২৪ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ
০৮ জুলাই ২০২১ ইং7 Comments -
Friends
এসকে হেলাল
@skhelal
ইফতিশা খানম
@eftishakhanam
স্মৃতি রানী রত্না
@srratna1990
MD NAYEEM HASAN
@nayeem404
Md Hujaifa Towhid
@hujaifatowhid
Emotionless Rima
@emotionless-rima
Nilufar Ghani
@nilufar-ghani
আজীমি
@azeemi
মাইদুল ইসলাম বাঁধন
@maidul1989



তুলটে স্বাগতম। মনজগতে ঝড় তোলা গল্প কবিতার অপেক্ষায় থাকবো।