-
বদলে যাওয়া মন
—————————————–
মেঘলা আকাশ, বাষ্প জমুক, ভীষণ খুব
কষ্ট জড়ো, ভেজা নয়ন, দিচ্ছে ডুবআকাশ কাঁদুক, মাটি ভিজুক, ইচ্ছে মতন
উদাস বিকেল, একলা ক্ষণ, ভিজছে চিবুকচাতক হাসুক, ময়ুর নাচুক, ভীষণ করে
ঝাপসা চোখ, প্রেম রোগ, কাঁদুক এবার অগোচরেনীল বেদনা, গভীর যাতনা, সন্ধ্যা নামে
ঝড়ছে বারি, আহাজারি, হৃদয় কাঁপেঐ যে নীল, ভীষণ গাঢ়, অন্যরকম,
বেদনা গুলো, পুড়ায় রোজ, হরদমযত স্মৃতি, হচ্ছে ইতি, করছে ভীষণ চিৎকার
শুণ্য বুক, কাঁপছে কাঁপুক, পুড়ুক তা বারবার।সেই তুমি, এখন অচেনা আমি, গড়েছ এক নতুন ভুবন
দু হাত মেলে, ভাসছ তাতে, দিয়ে সব বিসর্জনএপাশ ওপাশ, হিসাব নিকাশ, ঋণ খেলাপি তুমি
আনা কড়ি, জমিদারি, পরিশোধে খামখেয়ালিএপাড় ভেঙে, ওপাড় গড়, ভাঙা-গড়াই খেলা
প্রেম নদীতে, ডোবাও মাঝি, ছল চাতুরির মেলাযায়না কষা, ভালোবাসা, হৃদয় লাগে তাতে
হয়না বাঁধা, জীবন ধাঁধা, যদি না রও কারো সাথেযতই কর লাফালাফি, ঝাপাঝাপি, থামতে হবে একদিন
বিশ্বাসে, আশীবিষে, দংশিতে হবে সেদিন।বুঝবে তবে, অবশেষে, আক্ষেপ-আর্তনাদে
রিক্ত হাতে, পড়ে রবে, ভালোবাসার যাতনাতে।শীতল বাতাস, উষ্ণ শ্বাস, সবই ভুল
ভাঙ্গা হৃদয়, কষ্ট বোঝাই, তবুও ফুটুক ভালোবাসার ফুল।
——————————————-
মোঃ সুরুজ্জামান সোহেল8 Comments-
-
“বুঝবে তবে, অবশেষে, আক্ষেপ-আর্তনাদে
রিক্ত হাতে, পড়ে রবে, ভালোবাসার যাতনাতে…”
প্রতিটি স্তবকই যেন একটি সম্পূর্ণ জীবনের কথা ব’লে গেল… খুব ভালো লাগলো প্রিয়… এভাবেই আমাদের কে আপনার অপূর্ব সুন্দর শব্দমালা উপহার দিয়ে যাবেন এই শুভকামনা জানাই কবিপ্রিয়… -
-
-
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
রাসেল আদিত্য
@raseladitta
দীনবন্ধু মণ্ডল।
@dinobandhu
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Rana Zaman
@ranazaman
Lutful Haque Saran
@lutful2012
তিমিরে আসক্ত
@mp3010
আনিছুল ইসলাম বিপ্লব
@anis209307
Neel tripura
@neel


শীতল বাতাস, উষ্ণ শ্বাস, সবই ভুল
ভাঙ্গা হৃদয়, কষ্ট বোঝাই, তবুও ফুটুক ভালোবাসার ফুল।………………অনবদ্য।