Profile Photo

মাহ্দী সাকিবOffline

  • Mahdi-Sakib
  • Profile picture of মাহ্দী সাকিব

    মাহ্দী সাকিব is with Prithula Zaman

    3 years, 7 months ago

    একটা মানুষরে আর কত পোড়াইবেন? আর কত,ঠিক আর কতখানি পোড়াইলে মনে হইবো আমারে একটু ভালোবাসন যায়। ঠিক আর কেমন আবেগে চোখ ভিঁজাইলে আমার লাইগ্যা আপনার মনে একটু মায়া জন্মাইবো। আর কতো মাজার মসজিদে কপাল ঠেকাইলে খোদা আমারে আপনার বুকে একটু ঠাঁই কইরা দিবো কইবার পারেন! আপনি কতোকিছু বুঝেন শুধু এইডা ক্যান বুঝেন না? তামাম দুনিয়া এতো মানুষ থাকবার পরও আমি ক্যান শুধু আপনার দুয়ারে পাকখাইয়া যাইতাছি। ক্যান বুঝেন না, আপনারে আমার লাগবোই লাগবো।

    কসাইয়ের বৃদ্ধা আঙ্গুল কাটলে শরীর থেইকা আলাদা হওয়নের যন্ত্রণায় কাটা আঙ্গুল যেমন ছটফট করে, আপনার লাইগ্যা আমার বুকের ভিত্তে ঠিক অমন যন্ত্রণায় ছটপট করে, কেমনে বুঝাই আপনারে? কী হইবো ওই চক্ষু দিয়া যে চোখে আপনারে মনভরে একনজর দেখবার পারিনা, কী হইবো ওই হাত দিয়া? যেই হাতে আপনারে একটু ছুঁইবার পারিনা,কী হইবো এই জবান দিয়া? যেই জবানে আপার লগে কইবার পারিনা দুইডা কথা,আপনি আমার মেলা সখের জিনিস আর সখের জিনিস ছাইড়া যাইতে মেলা কষ্ট হয়,মেলা কষ্ট। কতোবার ভাবছি যামুনা আর আপনার দুয়ারে, কমুনা আর বেহায়ার মতোন একটু ভাইবা দ্যাহেননা আমারে ভালোবাসোন যায় কী না, পারিনা আমি,বার বার আমারে ফিরা যাইতে আপনার কাছেই মুখপোড়া মন লইয়্যা। কই যামু কন? মরতে যামু! কতোবার মইরা যামু কইয়া খোঁড়া কবর পিছনে পালাইয়া আইছি শুধু দুইটা চক্ষু বন্ধ করলে আপনারে দেখতে পামুনা ভাইবা।

    আসমানে আইজ ফুরফুরা পূর্ণিমা চাঁন উঠছে। অথচ দ্যাহেন আমার মনের আসমানে আপনি নামের চাঁন্দের অভাবে আমাবস্যার আন্ধাইরে সব আন্ধাইর হইয়া আছে। ইচ্ছা করতাছে এই মাইঝ রাইতে মসজিদের মাইকে আপনার নাম ধইরা ডাকপারি, মনের বনে আগুন লাগছে, আপনি কই? কোথায় আপনি যাধু, জল হইয়া আসেন, একটু সাড়া দেন … একটু সাড়া দেন…

    15
    6 Comments
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!

মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব

আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।

নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।

Skip to toolbar