-
শহরে ভূত
ভেজা ভেজা বেঞ্চ, ভেজা ভেজা প্যান্ট,
আজ ভেজা সবকিছু।
মার্কেটিং এর বোরিং লেকচার,
কানে আয়ুব বাচ্চু।
টং এর বেঞ্চে বসে আমি
দেখছি যুগল প্রেম।
বৃষ্টিটা তবুও থেমে গেছে
আকাশ ঘনশ্যাম।
এক কাপ চা ভুলিয়ে দিক, আমার
সকল যন্ত্রণা।
শহর আমার লাগে না ভালো, করি
গ্রামের বন্দনা।
তবু আমি হয়ে গেছি
শহরের ভূত।
খোলা মাঠে ঘুড়ি উড়ে
সেটা আজ ভূত।
কী অদ্ভুত! কী অদ্ভুত!
আজ সবকিছু কিম্ভূত!
সিগারেটের কথা জানে না বাবা
নইলে হতাম আজিমপুরের ভূত।3 Comments
Friends
হাবিবুল্লাহ
@habibulla
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোঃ তৌহিদুল ইসলাম
@tirstohid
পি.কে. সরকার
@pksarker
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
Rejwana Khan
@rejwana-khan
Nipun Chandra
@nipunch



শহরের মানুষেরা ভূতের মতন।