Profile Photo

Chisti Raju AhammedOffline

  • Chisti-Raju-Ahammed
  • Profile picture of Chisti Raju Ahammed

    Chisti Raju Ahammed

    3 years, 7 months ago

    “ধ্রুব”
    -চিশতী রাজু আহমেদ ।
    তারিখঃ ১৩/১১/২০২২ খ্রিঃ ।

    বড্ড সেকেলেই রয়ে গেলে তুমি!
    যুগের হাওয়া আজো লাগালে না গায়!
    বাসন্তী রঙ আজো মাখলে না হৃদয়ে
    বর্ষার কদম-কেয়ার রূপেই চোখ দু’টো বিভোর!

    সময়ের সাথে মানুষ বদলায় নিজেকে
    সময়কে মানুষ করেছে জয় অথচ তুমি এখনো সুদূর অতীতে!
    টুইটার,ম্যাসেঞ্জারের যুগেও সেই নীল খামের চিঠির কথা ভাবো!
    এখনো যেন সাদা-কালো টিভির অ্যান্টেনা ঘুরাও!

    তোমাকে ঐতিয্য ভুলতে বলছি না
    আধুনিক মননে করো ঐতিয্যের চাষ।
    হোক সে কবিতায়,হোক সে গানে, চলনে-বলনে,আচরণে ।
    পোস্ট করো সেই আবেগমাখা চিঠির কথাগুলো টুইটার,ম্যাসেঞ্জারে নিমেষেই।
    নতুনত্ব দাও পৃথিবীকে,অনেকদিন তোমায় রাখবে মনে।

    পৃথিবীর একমাত্র ধ্রুব শব্দ পরিবর্তন ।
    শুধু পরিবর্তন শব্দের-ই পরিবর্তন নেই
    বাকি সব বদলায় রূপ।
    অথচ পুরাতনেই এখনও তোমার অপার বিস্ময় !
    পরিবর্তনের মতোই যেন আরেকটি ধ্রুব শব্দ তুমি!

    2
    2 Comments

Friends

Skip to toolbar