-
এখন কেন শুভ? এখন কেন?
এখন যখন কোনো কিছুই আর বাস্তবে সম্ভব নয়,
এখন যখন পিছিয়ে আসাটা অনৈতিক
এখন যখন আমাকেই অপরাধী হতে হবে!
তখনই কেন যেচে পুরোনো ইচ্ছে পূরণ করতে চাইছো?
হল বুক হয়ে গেছে, নিমন্ত্রণ পালা শেষ,
গয়নাগাটি, পরিবারের সম্মান, মা-বাবার আবেগ— সব জড়িয়ে গেছে, আর
এখনই তোমায় আমাকে ফিরে চাইতে হলো!
“আমাকে বিয়ে করবে?”—
এই তিন শব্দের একটিমাত্র প্রশ্ন,
তোমার মুখ থেকে শোনার জন্য আমি আমাদের পাঁচ বছরের প্রেম, তারপরের আড়াই বছরের বিচ্ছেদ তীর্থের কাকের মতো অপেক্ষা করেছি…
আর আজ যখন তুমি শেষমেশ প্রশ্নটা করেই ফেললে,
তখন আমার তোমাকে ফিরিয়ে দেওয়া ছাড়া কোনো পথই বেঁচে নেই!ধরো জীবনটা বাংলা কমার্শিয়াল ছবি ভেবে নিলাম—
তুমি মদ্যপ অবস্থায় বিয়ের সন্ধ্যায় উপস্থিত হলে,
আমি ছাদনাতলা ভেঙে তোমার হাত ধরে বেরিয়ে এলাম;
কয়েক বছর মা-বাবা অভিমান করলেও, পরে হয়তো মেনে নেবে…
কিন্তু এই ছেলেটার কী হবে?
যে আমাকে সেই সময় ভালোবেসেছে যখন আমি তোমার ঘৃণায় দগ্ধ হয়ে মরতে বসেছিলাম
এই ছেলেটাকে কেন কাঁদাবো?
যে চাইলেই আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে ফুর্তি করে চলে যেতে পারতো
কিন্তু না, সে এগিয়ে এসে সারাজীবন সামলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
আর এমন তো নয় যে আমি কোনো আপোষ করে এই বিয়েটা করছি
এমনও নয় তোমাকে ভুলবো বলে তাকে বেছে নিয়েছি…
বরঞ্চ তোমার দেওয়া ক্ষত সারিয়ে উঠেই আমি আবার তাকে ভালোবেসেছি
আমি দ্বিতীয়বার ভালো থাকার জন্য তাকে সংসারের কথা দিয়েছি।
তাকে আমি কোন ভরসায় ঠকাবো বলো, কার ভরসায় ছেড়ে আসবো?
তোমার ভরসায়?
যে আমাকে ছেড়ে যাওয়ার আগে দুবার ভাবেনি!আমি জানি কষ্ট তোমারও হচ্ছে।
সেদিন তুমি খুব নেশা করবে, অজ্ঞান হবে
তোমার বন্ধুরা আমাকে ভিলেন করবে, শুভাকাঙ্ক্ষীরা অভিশাপ দেবে
তারপর বছর ঘুরতে না ঘুরতে সব স্বাভাবিক হবে।
কিন্তু তুমি কি বুঝতে পারছো আজকে তোমার এই বিয়ে করার প্রস্তাবটা আমাকে সারাজীবন নিজের কাছে হারিয়ে দেবে?
যাকে পাওয়াটাই একদিন জীবনের প্রধান লক্ষ্য ছিল
যাকে পেলে হয়তো প্রেমিকা আমি সবচেয়ে সুখী হবো
তাকে ফিরিয়ে দিতে হচ্ছে জেনেই মৃত্যু সমান দমবন্ধ হয়ে আসছে।
তাই দোহাই তোমায় আরও একবার আমাকে ছারখার করো না
দোহাই তোমায় আমার জন্য আবারও পরিস্থিতি কঠিন করো না।
ফিরে যাও প্লিজ্
শুভ, দোহাই তোমায়, প্লিজ্ ফিরে এসো না।
ভাঙা কাচ সত্যিই জোড়া লাগে না
কিছু সম্পর্ক দ্বিতীয়বার তৈরি হয় না।।3 Comments
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!
মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব
আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।
নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।
Friends
নতুন করে শুরু
@amrin-shimu
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Surja Mohon Ray
@surja1916017
Ahmed Ovi
@cast-oviya
Rejwana Khan
@rejwana-khan
ঠিকানাহীন অরণ্য
@vobertale-aranna
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
আসাদুজ্জামান জুয়েল
@asadjewel



চমৎকার🌹