-
“বিভ্রম”
অনুগল্প।বন্ধু কৌশিকের বাসা থেকে আড্ডা শেষে যখন রাস্তায় নামলাম ততক্ষনে সন্ধ্যা নেমে গেছে। অন্যান্য দিন কৌশিক অনেকটা পথ এগিয়ে দিয়ে যায়।কিন্তু আজ বাসার নিচ থেকেই বিদায় দিল। আমিও “আসি” বলে বাড়ির রাস্তা ধরে হাটতে লাগলাম।কিছু দূর আসার পর দেখি একটা জায়গায় অনেক মহিলা মানুষ বসে আছে। এটা হয়েতা স্কুল হবে অথবা কোচিং সেন্টার। কারন,এসব জায়গায় মহিলাদের ভীড় একটু বেশি থাকে। কেউ আমার দিকে আঁড়চোখে তাকালো, কেউ আবার তাকালোই না। আমিও ভ্রুক্ষেপ না করে আমার মতই হেটে চললাম। হঠাৎ কোমরের নিচের অংশে কেমন যেন শীত শীত লাগছে,তাকিয়ে দেখি আমি পুরো উলঙ্গ। তারমানে এতোটা পথ আমি এভাবেই এসেছি !
কিন্তু আমার প্যান্ট কোথায়? গায়ের জামা ?
আমিতো বাসা থেকে এভাবে বের হইনি…!
আনমনে এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখি আমার কাঁধে একটা গামছা । একটু আড়ালে গিয়ে গামছাটা সুন্দর করে পরে নিলাম। হাটঁতে হাটঁতে একটা ব্রিজের কাছে এসে দেখি ব্রিজ ভর্তি মানুষ। ছেলে-মেয়ে,যুবক-বৃদ্ধ,ছোট ছোট বাচ্চারা নিজেদের খেয়ালে সময় কাটাচ্ছে। হঠাৎ দেখি তারা সবাই উলঙ্গ অথচ কারো মাঝে কোন প্রতিক্রিয়া নেই লজ্জা বা অনুশোচনা নেই। আজ এসব কি হচ্ছে আমার সাথে। আমি কি ভুল দেখছি না কি সত্যিই পৃথিবী বদলে গেছে! মাথাটা ভৌ ভৌ করে ঘুড়ছে…!
টালমাটাল ভাবে হাটঁতে হাঁটতে বাসার সামনে এসে দেখি আমার বৌ খুব সাজগোছ করে গেটের সামনে দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায়। কিন্তু এমন তো কখনো হয়না । “আনমনা” আজ হঠাৎ কি মনে করে এতো সুন্দর করে সেজেছে! তাকে দেখতে এতো সুন্দর লাগছে যে মনে হচ্ছে এখানেই জড়িয়ে ধরি ।
একি! তুমি উলঙ্গ কেন…?
চারপাশটা নিস্তব্দ অন্ধকারে ঢেকে যাচ্ছে…অনন্ত হৃদয়
যশোর
১৮.০৮.২০২২ইং3 Comments
Friends
Mohammad Abdul ajij
@m-a-ajij
Shailajananda Ray
@shailajananda
Sumaia Akter
@sumaia
Md. Ziaur Rahman
@vulpotha81
Md Rahamat Ali
@rahamatalimd
Razia Rahman Rojoni
@rojoni
মুক্তা বুলবুলি
@chandra-mukta
Asmaul husna Shapla
@asmaulhusna
Hassan-Rony
@hassan-rony

উদ্ভট লাগলো গল্পটি! আরো হৃদ্য গল্প চাই গল্পকার! শুভ কামনা রইল!