-
অদ্ভুদ কথন- ২২৭.
:
পিঁপড়ে কানে শোনে না। কারণ এদের কানই নেই। পৃথিবীতে ২২০০০ রকমের পিঁপড়ে আছে, তার মধ্যে ১২৫০০ পিঁপড়ের শ্রেিণবিন্যাস করা সম্ভব হয়েছে। পৃথিবীতে যত মানুষ আছে তাদের ওজন যত হবে পিঁপড়েদের ওজনও ঠিক তত হবে, ১ জন মানুষের বিপরীতে ১০ হাজার পিঁপড়ের অনুপাত ধরতে হবে। শুধু এন্টার্কটিকা এবং এমন কিছু মেরু অঞ্চল বাদ দিয়ে পৃথিবীর সর্বত্র পিঁপড়ের বাস। এরা মাটির নিচে বাসা বা কলোনী তৈরি করে। প্রতিটি কলোনীতে ৩ শ্রেণীর পিঁপড়া দেখা যায়- রানী পিঁপড়া, কর্মী পিঁপড়া এবং সৈনিক পিঁপড়া। একজন রানী পিঁপড়েকে নিয়ে একটি কলোনী গড়ে ওঠে। রানী পিঁপড়ের কাজ শুধু আরাম-আয়েশ করে খাওয়া-দাওয়া করা আর ডিম পাড়া। একদিনে সে ১৫০০ পর্যস্ত ডিম পাড়ে। এভাবে একটি কলোনীতে হাজার হাজার, লক্ষ বা কোটিও পিঁপড়ে থাকতে পারে। রানী পিঁপড়ে যে বাচ্চা দেয় তার অধিকাংশই কর্মী পিঁপড়ে- তবে এরা মেয়ে, এরাই রানী পিঁপড়ে ও তার পুরুষের খাবার-দাবার যোগায় এবং সেবা-যত্ন করে। এরা আবার অন্য কলোনী থেকে খাবার আর ডিমও চুরি করে। ডিম ফুটে যে বাচ্চা হয় তাদের দিয়ে দাস-দাসীদের মতো খাটানোর নিয়ম পিঁপড়েদের আছে। পিঁপড়েরা মানুষের মত খাবার সংগ্রহ করে রাখে। খাবারের পাহারার দায়িত্ব থাকে সৈনিক পিঁপড়ের উপর। এছাড়াও কলোনীর দেখাশোনা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য সৈনিক পিঁপড়ে ভূমিকা রাখে। পিঁপড়ে মানুষের মতোই সামাজিক জীব। পবিত্র কোরআনেও পিঁপড়েকে জ্ঞানী বলা হয়েছে। পিঁপড়ে কথা বলে একে অপরকে স্পর্শ করে এবং চলে মাটির বা তার আশপাশের কম্পন অনুভব করে যেহেতু তার কান নেই……..5 Comments
Friends
Muhammad Jabed
@jabed92
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
Tapan Debbarma
@tanu48
কলমে পৃথিবী
@asin432
রাসেল আদিত্য
@raseladitta
রিফায়াত নিগার
@refayat-nigar
SHEIKH ZILLUR RAHMAN
@z-r-shaponkabita2021
AdabenTatali
@adabentatali



চমৎকার& শুভেচ্ছা 💐