Profile Photo

মাহ্দী সাকিবOffline

  • Mahdi-Sakib
  • Profile picture of মাহ্দী সাকিব

    মাহ্দী সাকিব

    3 years, 7 months ago

    আর কিভাবে বললে সে বুঝতো যে-
    যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে সে ছিল শান্তিচুক্তির সাদা পতাকা!
    ছিল সে সাদা কবুতর
    আর কিভাবে বুঝানো যাইতো তারে যে-
    সে-ই ছিল ঘর-সংসার,ভেতর-বাহির,অভাব-স্বভাব…
    ব্যথাবিধ্বস্ত হৃদয় নিয়ে যার মুখ দেখলে মনে হতো শান্ত শীতল পাটি
    হতাশার স্তন চুষে চুষে যার বুকে মাথা রাখলেই ওম ওম ভালোলাগা ঘিরে থাকতো
    অন্য কোন ভাবে বললেই কি তা সে বুঝতো?

    যে বোঝার সে তো এমনিতেই বোঝে,না বললেও।
    বলেই যদি বুঝাতে হয় তবে সে আর সে কেন?
    তবুও সব শেষ হয়ে যাওয়ার পরে প্রশ্ন করলো-আগে কেন বলো নাই?
    -তোমাকেও বলা লাগবে এটা বুঝে উঠতে পারি নাই।

    12
    4 Comments
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!

মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব

আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।

নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।

Skip to toolbar