Profile Photo

মাহমুদুর রহমান মনাOffline

  • ছয় ঋতুর ভালবাসা

    গ্রীষ্মে আকাশে জমেছে কালো মেঘ
    রুদ্র প্রকৃতি, ধেয়ে আসছে কালবৈশাখী
    তুমি থেকো পাশে, অশনির এই সংকেতে।

    বর্ষায় বৃষ্টি না ঝরলে কষ্ট পায় মেঘেরা
    উড়ে বেড়ায় নীলাকাশে
    ব্যথিত হয় তাদের প্রত্যাশা।

    শরতে শিশির না থাকলে
    সিক্ত হয় না জমিন
    অপূর্ণ থেকে যায় চাওয়া-পাওয়ার ক্ষণ।

    হেমন্তের নতুন ধানের মৌ মৌ গন্ধে
    মাঠ জুড়ে ধানের প্রাচুর্য, সবুজ স্বপ্ন দুলে
    তুমি না থাকলে হবে না নবান্ন।

    শীতের রাতে উষ্ণ কম্বলে
    তুমি যদি না থাকো পাশে
    উদাস হয় শীতল এই প্রহর।

    বসন্তে তুমি যদি ঘুমিয়ে পড়ো
    অভিমানে ফুটবে না কৃষ্ণচূড়া
    দীর্ঘশ্বাস মুছে দিও কালের দর্পণ থেকে।

    তুমি হাসলে হেসে উঠে প্রকৃতি
    তুমি কাঁদলে অচেনা অন্ধকার দেখে
    আঁতকে উঠে অমাবশ্যা
    তুমি পাশে থেকো ছয় ঋতুজুড়ে।

    7
    5 Comments
Skip to toolbar