Profile Photo

অনন্ত হৃদয়Offline

  • Anonto57
  • Profile picture of অনন্ত হৃদয়

    অনন্ত হৃদয়

    • 3 years, 10 months ago

    দুটি গল্প-অচল শহড়
    অনন্ত হৃদয়
    এক:
    এ শহরের কাকগুলো আজ বড় বেশি আনমনা।কোলাহল ভুলে নিস্তব্ধ নিরবতায় বিমূঢ় হয়ে বসে আছে এলোমেলো। তাদের কোলাহলে যে শহর এক সময় ছিল মুখরিত আজ তা মৃত্যু নগরী!
    বহুবার,তারা সংঘবদ্ধ হয়েছিল মানুষের প্রতি প্রতিশোধ নেবার। আজ সে সময় এসেছে কিন্তু এ শহরে মানুষ কোথায় ?
    সব তো মৃতাত্না…!

    দুই.
    সন্ধ্যা ৭.২৩মিঃ।
    কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার এর নিচ থেকে ফুটপাত ধরে তিনশো ফিটের রাস্তার দিকে মোটামুটি সুন্দরী একটা মেয়ে বার বার যাওযা-আসা করছে। দেখে মনে হচ্ছে কিছু একটা খুজছে।
    মেয়েটা বোকা নাকি! তার কি মৃত্যু ভয় নাই। মাস্ক ছাড়া এখন,এ সময় কেউ কি রাস্তায় বের হয়?
    মেয়েটা নির্বাক চোখে তাকিয়ে আছে রাস্তার গাড়িগুলোর দিকে। তার চোখে মুখে হতাশা আর উদ্বেগ!
    কি খুজছে সে ?
    কাকে খুজছে ?
    মৃত্যু নাকি বেঁচে থাকার শেষ আলোটুকো ?

    ঢাকা

    4
    5 Comments

Friends

Skip to toolbar