-
আজ আমার জন্মদিন
চিশতী রাজু আহমেদ।
তারিখঃ ২১/১১/২০২২ খ্রিঃ ।আজ আমার জন্মদিন।
জন্মের পরেই কেঁদেছিলাম,হেসেছিলো প্রিয়জন !
এ জন্মই আবার স্বজনদের কাঁদাবে একদিন!এ কোথায় কেন আসলাম,’কিসের তরে?
দু’ঠোঁটের ফাঁকে মৃত্যুকে আপন করে?
কখন যেন ফিরে যেতে হয় এ সুন্দর বসুন্ধরা ছেড়ে!
এমন অনিশ্চয়তার মধ্যেও কতগুলো বসন্ত হয়ে গেল পার!
ফিরে এলো আরেকটি জন্মদিন।যে শিশুটির পৃথিবী ছিল মায়ের কোল
নিরাপত্তা,খাওয়া-পরা,টয়লেট-হিসু,
গোসল
তারপর,হাঁটি-হাঁটি,পা-পা করে বেড়ে উঠা
চেয়ে-চেয়ে দেখা-এক-এক করে আপন মানুষগুলোর প্রস্থান!
আজ কারো পৃথিবী সেই শিশুটি!
তবে সেই চেনা মুখগুলোর কথা বড় বেশি পড়ে মনে এ জন্মদিনে।যে মায়ের অপত্য স্নেহের আঁচলে
যে প্রতিপালকের অসীম দয়ায় –
পৃথিবীর ফুল-ফল,আলো-বাতাস করে গেলাম উপভোগ,
হাজার জনমেও শোধ হবে না জন্মঋণ
এসব ভাবনা পীড়া দেয় প্রতিটি প্রহর,রাত-দিন
এর মধ্যেই ফিরে আসে আরেকটি জন্মদিন।।2 Comments
Friends
Joysree-Sarkar
@joysree-sarkar
zahra23.@
@zahra23
Nabanita Banik Mumu
@nabanita246
Mir Qudrot Addin
@qudrotaddin
Himel Paul
@himel1881
অঞ্চিতা নীলা Ancita Nila
@ancitanila007
তৌফিকুল ইসলাম
@eiapotrika
KabirHossain
@kabirhossain
Arif-Ahmed
@arif-ahmed


শুভজন্মদিন। ভালো লাগলো এদিন নিয়ে আপনার ভাবনা।