Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 6 months ago

    সমর্পণ
    সোমা

    তোমায় সঁপিয়াছি দেহ মন প্রাণ
    হে মোর প্রাণ নাথ
    তোমায় জপিয়াছি সিক্ত নয়নে
    বিনিদ্র জাগি দিন রাত।

    অন্ধ করিয়াছ চক্ষু আমার
    কাঁদিতে তোমার সনে
    তবুও তোমায় দেখিতে পাওয়ার
    স্বপ্ন জাগে প্রাণে।।

    হে মোর প্রিয় মিত্র আমার
    দেখাও পথের আলো
    স্বর্গ মর্ত্য ভেদ করে এসে
    প্রেমের আগুন জ্বালো।

    গ্রহণ করিতে না চাহিলেও
    করিও না বিসর্জন
    তোমারি কাছে করিতে চাই আজি
    নিজেকে সমর্পণ।।

    হৃদয়ে আছো স্পন্দন রূপে
    হে মোর বিধাতা
    তোমার রূপে তুমি সুন্দর
    তুমি যে জীবন দাতা।

    সমর্পণের দীক্ষা নিতে সুহৃদ আমার
    এলাম তোমার কাছে
    ফিরাইওনা মোরে ভালোবাসা মোর
    দিও না করে মিছে।।

    9
    3 Comments
Skip to toolbar