-
স্ফিংস বধ
শরীরে বাসা বেধেছে নরকের রক্ষাকর্তা স্ফিংস
অনেকটা অসংক্রামক ব্যধির মতো
নীরবে নিঃশব্দে তার অবস্থান
হৃদপিণ্ড থেকে ঘাতক শুষে নিচ্ছে তাজা রক্ত।স্ফিংসের পেছনের অংশ সিংহের মত হুংকার দিচ্ছে
পাখির মতো বড় ডানা মিলে উড়ছে
মুখমণ্ডল মানুষের মুখ সদৃশ হওয়ায় মিশে যাচ্ছে দ্রুত
ভয়ংকর নরকের এই প্রহরীর মনুষ্যলোকে আগমন ঘটেছে।নির্মায়িক স্ফিংস এখন আরও কুৎসিত
পথশ্রান্ত আমি পদপল্লব ক্ষতবিক্ষত
নেই কোনো অমিত শক্তি
তবে কি ধ্বংস হবে প্রকৃতিবাদ?আমার মধ্যে আমি বলে
জেগে উঠো রবি, সময় হয়েছে
মহাবিশ্ব আমায় দেয় প্রেরণা
ঘুম দেবতা চলে যায় বিশ্রামে।পৌরাণিক স্ফিংসকে বধ করেছিল ইডিপাস, আজ সে নেই
জগজ্জীবন উদ্বিগ্ন, দিচ্ছে ক্রোধযুক্ত ভর্ৎসনা
গ্রীষ্মকালে ফুটবে তাম্রপুষ্প
সেখানে বাড়ছে স্ফিংস বধ মন্ত্র।2 Comments
Friends
Azmeri Nafsi
@azmeri
Eiasin Arafat
@eiasin-arafat
Azmayin Talha
@azmayin9956
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
নোমান খালভী
@nomankhalovi
Shoriful Shoron
@shoriful-shoron
শায়েরুল ইসলাম
@shaerulislam
shakila-khatun
@shakila-khatun


চমৎকার লিখেছেন