Profile Photo

মাহ্দী সাকিবOffline

  • Mahdi-Sakib
  • Profile picture of মাহ্দী সাকিব

    মাহ্দী সাকিব

    3 years, 6 months ago

    তোমায় দিলাম শিশির মুদ্রিত সবুজ ঘাসের সকাল। তোমায় দিলাম অবসর বিকালের তরতাজা রোধ। তোমায় দিলাম নরম হাওয়ার শেষের কবিতার দুপুর। তোমায় দিলাম সন্ধ্যা তাঁরা খালি গলায় বারি সিদ্দিকির গান। তোমায় দিলাম বতল ভর্তি জোনাকি কিংবা জোছনা গলা রাত। তোমায় দিলাম সুবেহ-সাদিকে গভীর প্রণয়ে একটা দীর্ঘ চুমো।

    তোমায় দিলাম পুঁথির মালা, সঙ্খচিলের ডানা, উড়বে কেমন করে? নাও বুকের আকাশ দিলাম দলিল করে। খোপায় দিলাম সদ্য ফোট রক্তজবা ফুল, তোমায় দিলাম উষ্কখুষ্ক বাউণ্ডুলে চুল। তোমায় দিলাম আদর মাখা তালপাতার বাশি, তোমায় দিলাম বত্রিশপাটি দাঁত কেলানো ভুবন ডাঙার হাসি।

    তোমায় দিলাম তাতের শাড়ি, রংবেরঙের চুড়ি, তোমায় দিলাম মন খারাপে কথার ফুলঝুরি।তোমায় দিলাম বাইশের আবেগ, ঘাস ফড়িং এর জীবন, পোড়া কালো ঠোঁট, তোমায় দিলাম রুমির প্রেমে মেশানো চার শব্দের চিঠি।

    তুমি কেবল তোমাকে আমায় দলিল করে দিও,
    বিশ্বস্তা দিও, দিও তোমার জীবনে অগ্রাধিকার।

    10
    4 Comments
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!

মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব

আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।

নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।

Skip to toolbar