Profile Photo

মাহ্দী সাকিবOffline

  • Mahdi-Sakib
  • Profile picture of মাহ্দী সাকিব

    মাহ্দী সাকিব

    3 years, 6 months ago

    কত কি করা বাকি এখনো।
    মা চায়- তার সন্তান অনেক বড় হোক।
    বাবা তাকিয়ে থাকে একটি অদৃশ্যমান পথের দিকে; বাবার বিশ্বাস- অন্ধকার ঠেলে একদিন আলো আসবেই। আমার অতীত জীবনের প্রেমিকা চলে যাওয়ার সময় অস্পষ্ট স্বরে বলেছিলো- অনেক সফল হও; আমি দূর থেকে যাতে তোমাকে দেখতে পাই।

    আমার জন্য যে কিশোরী নিজের ভেতর বড় করে চলেছে সংসার, সে চায়- আমার স্বচ্ছলতা আসুক দ্রুত। একসাথে থাকতে হলে, বাঁচতে হলে- নিজের দাঁড়াবার মাটিটুকু শক্ত হতে হয়।

    আমি একটি চাকরির সন্ধানে আছি। মাস শেষে একটা ভাল মাইনে পেলে, মা’কে একটি শাড়ি কিনে দিবো। বাবার পুরানো জুতো জোড়া ফেলে দিয়ে, নতুন জুতো কিনে দিবো। প্রেমিকাকে দিবো ভরসা- আরেকটু অপেক্ষা করো। খুব দ্রুতই আমরা একসাথে হবো।

    একটি ভাল চাকরির বিনিময়ে আমার একটি স্বচ্ছল জীবন হতে পারে।
    আমার প্রেমিকাটি তার বাবার সামনে মাথা উচু করে বলিষ্ঠ কন্ঠে বলতে পারে- মাস শেষে ছেলে ভাল মাইনে পায়। তোমাদের দুঃশ্চিন্তা করার কোন কারন নেই।
    আমার বাবা, বাজারের চায়ের দোকানে নতুন লুঙ্গি পরে বসে থেকে বলতে পারে- এমন সুখের জীবন ক’জনেরই হয়। আমার মা বিকেলের স্নিগ্ধ রোদে পান খেয়ে মুখ লাল করে এ বাড়ি ও বাড়ি হেটে যেয়ে দেখাতে পারে নির্ভেজাল জীবনের প্রতিচ্ছবি।

    আমার এখনো কত কি করা বাকি।
    কত কাজ। কত পথ। কত দায়িত্ব।
    কত কি যে করা হয়নি।

    আমার জীবন আসলে আমার একার নয়।
    আমি যে পথের দিকে তাকিয়ে থাকি, সেদিকে আরো কয়েক জোড়া চোখের গভীর মনোযোগ। আমার ক্লান্ত লাগে। আমি মরে গেলে, আমার তীব্র অবসাদের জীবন সবাইকে ভাগ করে দিও।

    10
    7 Comments
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!

মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব

আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।

নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।

Skip to toolbar