Profile Photo

Babu MiaOffline

  • Babu-Mia
  • Profile picture of Babu Mia

    Babu Mia

    • 5 years, 4 months ago

    কবিতা: আষাঢ় এলো

    উত্তর বঙ্গীয় বাবু মিয়া

    এক.

    আষাঢ় এলো আষাঢ় এলো আকাশ হ’ল ফুটা
    দরদরিয়ে পানি পড়ে খড়ের ভাঙ্গা চালা।
    ব্যাঙে ডাকে বিলে-ঝিলে ভোদর নাচে কূলে
    হঁংস বালা সাঁতার কাটে শাপলা -শালু দোলে।

    মাঝি নাহি যেতে পারে ও-কিনারে স্রোতমুখে
    খেয়া যাত্রী আছে দাঁড়ায় বৃষ্টি মাথায় নিয়ে।
    নসু-বসু মাথাল মাথে অপক্ত ধান কাটে
    চিনা বাদাম তলে গেছে কৃষাণ বধূ কাঁদে।

    দুই.

    আষাঢ় এলো আষাঢ় এলো আকাশ হ’ল ফুটা
    পাড়া-গাঁয়ের ছেলে-মেয়ে গায়ে মাখে কাদা।
    থৈ থৈ পানি জেলে খুশী মৎস্য হবে বেশি
    অলসের দল ঘরের কোণে হেসে কুটি কুটি।

    কদম ফোটে কেয়া ফোটে কিশলয়ে বন সাজে
    পল্লী হাসে পল্লী মাতে সব ফুলেরি গন্ধে।
    আষাঢ় রাতে জোছনা নিভে জোনাক নাহি জ্বলে
    দুপুর রাতে বিহগ কাঁদে নীড় হারানোর বেদনে।

    তিন.

    আষাঢ় এলো আষাঢ় এলো আকাশ হ’ল ফুটা
    মহা বিপদ এই আষাঢ়ে সময় মতো চলা।
    যেথা যাবে সাথে নিবে ভাঙ্গা -নতুন ছাতা
    চলার পথে নইলে হবে কাউয়া ভেজা, হা-হা-হা!

    রাখাল ছোটে ধেনু ছোটে গগন ঘন দেখে
    তড়িঘড়ি কৃষাণ বউ-ঝি সোনা তোলে ঘরে।
    আষাঢ় এলো শীতল হ’ল খরায় পোড়া ধরা
    আষাঢ় এলেই বহু জনের জলে জলে ভাসা।

    4
    2 Comments

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar