-
নারী
আমি নারী,
আমি রংধনুর মতো রং বদলাতে পারি।
কখনো হতে হয় আমায় মা
কখনো বা মেয়ে,বোন আবার কারো সহধর্মিণী।
হাজারো কষ্ট বুকে চেপে মুখে হাসি ফুটাতে পারি।
হে আমি সেই নারী,আমি রং বদলাতে পারি।
বিন্দু বিন্দু রক্ত দিয়ে গড়ে তুলি আমি নীড়
কখনো বা বুকে বিঁধে আমার যৌতুকের বিষাক্ত তীর।
আবার আমি ভেঙ্গে দিতে পারি হাজারো নারীর ঘর।
করে দিতে পারি আমি পুরুষের জীবন অনলের বালুচর।
আমি সেই নারী,
আমি রংধনুর মতো রং বদলাতে পারি।5 Comments
Friends
D K MAHANTA
@dkmahanta01718942602
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Saleha-Akter
@saleha-akter
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Tasmin-Aziz
@tasmin-aziz
Md Moktadirul Alam
@moktadir
আজীমি
@azeemi
Navamoni Khatun
@dr-moni
Md. Niaz khandoker
@niazkhandoker



বাহ! দারুণ লিখেছেন! নারীশক্তির জয় হোক!