Profile Photo

মাহমুদুর রহমান মনাOffline

  • প্রলয়মেঘ

    ধূমকেতুর ভালোবাসা হয় কপোলকল্পিত
    শূন্য থেকে এসে শূন্যেই হয় অন্তর্হিত
    ভাসমান থাকে অব্যক্ত পঙতিমালা
    যা বৃষ্টি হয়ে ঝরে ধরণীতলে।

    চন্দ্রকে আলোকিত করে অরুণসারথি
    মেঘের সাথে মাটির রয়েছে সখ্যতা
    গাছের সাথে জীবনের
    চিরন্তন অর্হণীয় এ ভালোবাসা।

    যে মেঘ বৃষ্টি ঝরায় না
    নিমেষে নিয়ে যায় কালান্তরে
    ম্রিয়মাণ হয় একজীবন, মিলিয়ে যায় আলেয়া
    তপাত্যয় এইকালে আত্মবিস্মরণ জাগে না।

    নষ্ট এ সময়,নষ্ট কিরণময়
    ক্রমাগত ঘর্ষণে নিত্যপ্রলয় ঘটে
    গিলোটিনের আঘাতে ছিন্ন নবকলিকা
    অন্তর্হাসে ছড়িয়ে পড় নির্মায়িক প্রেতাত্মা।

    কৃষ্ণগহ্বর এখন করাল
    চারিদিকে ছড়িয়ে পড়ছে পঞ্চকোষ
    সারি সারি অশ্বত্থের ছায়া
    জমছে প্রলয়মেঘ।

    6
    5 Comments
Skip to toolbar