Profile Photo

Asif NazrulOffline

  • Asif-Nazrul
  • Profile picture of Asif Nazrul

    Asif Nazrul

    3 years, 6 months ago

    মেসি ও নেইমারের মাসিক আয় কত ? যারা তাদের নিয়ে ট্রল করেন -গালি দেন কিংবা তিরস্কার করেন- আবার নিজেদের মধ্যে ঝগড়াও করেন -তাদের কি ধারনা আছে এসব তারকাদের ব্যক্তিগত জীবন এবং মাসিক কিংবা দৈনিক আয় সম্পর্কে ?
    মেসির মাসিক আয় ৭.৩ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি টাকায় মাসে প্রায় ৭৯ কোটি ৩৫ লাখ টাকা) যার অর্থ দাঁড়ায় দৈনিক আয় -২.৭০ কোটি টাকা।
    নেইমারের মাসিক আয় – ২৭ লাখ পাউন্ড। প্রতিদিনের হিসেবে ২ কোটির কাছাকাছি।
    এদের কারোরেই অর্থের অভাব নেই। আড়ম্বরপূর্ণ জীবনে অভাব কি জিনিষ তারা কখনও উপলব্ধি করেনা।সম্মান,যশ-খ্যাতি ,নিরাপত্তা ,বিত্ত জৌলুস কিছুরই তাদের অভাব নেই। চলাচল করেন ব্যক্তিগত বিমানে। কার কত সম্পদ এবং কয়টি গাড়ী, কতটি প্রতিষ্ঠান আছে তার নির্দিষ্ট হিসেব নেই।
    বিশ্বের যে কোন দেশেই তারা যান-তাদের সম্মান নিরাপত্তা -আলিশান জীবন যাপনে কোন অভাব হয়না। অনেক দেশের রাষ্ট্রপতির সাথেও তাদের তুলনা চলেনা। কারণ রাষ্ট্রপতি-দের ক্ষমতা সম্মান রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ -কিন্তু তারকাদের সম্মান বিশ্বব্যাপী।
    আমরা অনেকে এদের কটাক্ষ করে কথা বলি, তিরস্কার করি ,অনেকে বলদ বলে গালিও দিই কিন্তু একবারও ভাবিনা -এদের অবস্থান কোথায় আমাদের অবস্থান কোথায়? যদিও তাদের এসব নিয়ে ভাবনা দূরে থাক তাদের কাছে এটা পৌছারও কোন অবকাশ নেই। কারণ তাদের ভক্তের সংখ্যা কোটি কোটি। এসব ভক্তদের মাঝে বাংলাদেশের কেউ বাজি ধরে কোটি টাকা হারলে -মারামারি করে কেউ মারা গেলে -তাদের কিছু যায় আসে ?
    সবচেয়ে বড় কথা ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যেই বিশ্বকাপ লাভ করুক তাতে আমাদের নুন্যতম লাভ কিংবা ক্ষতির কোন সম্ভাবনা আছে ?৯০% মানুষ জানেনা এ দুটি দেশের অবস্থান কোথায় ,এদের সাথে আমাদের বাণিজ্যিক বা অর্থনৈতিক কোন সম্পর্ক আছে কিনা ? অবাক করার বিষয় হলো দুটো দেশের দূতাবাসও নেই বাংলাদেশে।
    তাহলে অহেতুক তাদের পতাকা,জার্সি কিংবা অবস্থান নিয়ে কলহ সৃষ্টি করা মারামারি করা -খেলা দেখতে গিয়ে হার্ট এ্যাটার্ক করা ,পতাকা টাঙ্গাতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়া, বাজি ধরা নিছক সীমাবদ্ধ জ্ঞান, মূল্যহীন আবেগ কিংবা মূর্খতা ছাড়া আর কি হতে পারে ?

    2
    2 Comments
Skip to toolbar