Profile Photo

কে,এম, আশিকুল আলম রিজনOffline

  • ashiqulalamrejon
  • সুখের নীড়

    ঐ দেখা যায় আমার সুখের নীড়,
    ঐখানে মোর শান্তির ঠিকানা,
    যমুনার পারে সে ঘর মোর,
    হয়তো আমার হবে নতুন ঠিকানা,
    সারাদিন যমুনায় মাছ ধরবো,
    যেদিন মাছ ধরবো না সে দিন বাদাম ক্ষেতে আগাছা পরিষ্কার করব,
    করবো গরুর খামার,
    আমি ক্ষেত থেকে ঘাস কেটে নিয়ে আসবো,
    আমার স্ত্রী মমতার হাত দিয়ে গরু গুলোকে সেই টাটকা ঘাস খাওয়াবে গুনগুনিয়ে গান গাইতে গাইতে তার গানের সাথে আমিও গলা মেলাব হৃদয়ের আনন্দে,
    হয়তো যমুনার পারে আমার টিনের ঘর হবে,
    ঘরের উঠানে করবো ফুলের বাগান,
    নানা রংয়ের গোলাপ আর হলুদ গাদা ফুলে ভরে থাকবে বাগান,
    আছরের নামায পরে ফুল গাছে পানি দিব,
    গরু গুলোকে দিনের শেষ খাবার দিব,
    আকাশে তাকিয়ে দেখব গাংচিলের নীড়ে ফেরা,
    স্ত্রী পালান থেকে কোমল দৃষ্টিতে রাতে রান্নার জন্য শাক তুলবে,
    আমি নীরবে তাকিয়ে দেখব স্ত্রী মায়া ভরা মুখ,
    মাঠে এক বালক একটি বাছুরে সাথে দৌড় দৌড় খেলবে,
    বাজার ফেরত আমি তা দেখব আনন্দ দৃষ্টিতে,
    আশা করি যমুনার পারে আমার সুখের নীড় হবে।

    4
    2 Comments
Skip to toolbar