-
আসবে কেন
সঞ্জিত তির্কী প্রণব
জীবন যখন ছিল রঙিন ময়
আকাশে বাতাসে সব জায়গায় রঙ ছড়াত।
জন্মের শৈশব কাল ছিল
অফুরন্ত আনন্দের ভান্ডার।
যৌবন কাল ছিল
অভিশপ্ত এক জীবন।
আর বৃদ্ধ কাল ছিল
বাড়ির পুরাতন জিনিস পত্রের মত।
সেই দিন সবাই এসেছিল
চিত্রনাট্য দেখার জন্য।
গোপালের জন্ম দিনে,
এ গ্রাম থেকে সে গ্রামের লোকের বন্যা বয়ে যায়।
দূর্গাপূজা,লক্ষ্মী পূজা ও সরস্বতী পূজায়
মন্দির ভর্তি লোকের সমাগম।
আজ গোপাল ভীষণ অসুস্থ
কেউ ত আর আসেনি!
আসবে কেন ওরা ত বসন্তের কোকিল?
কোকিলের কু ডাককে সবাই সাদরে গ্রহণ করে।
ভোরের সময় মোরগের কু ডাককে সবাই প্রত্যাহার করে।
আমি ত আর সেই কোকিল নই,
যে গলাবাজিতে মুগ্ধ করব।
যখন কোন অভাব ছিল না তখন
লোকের সমাগম হতো আমার বাড়িতে।
আজ গোপালের জন্য সবাই অজুহাত দেয়।
ভীষণ বৃষ্টি যেতে পারব না।
অনেক রাত হয়েছে,বাড়িতে অনুষ্ঠান,
আমার নাতনি হয়েছে,আর কত না বাহানা।
আসবে কেন তোমরা ত বসন্তের কোকিল?
গাছের পাতার আড়ালে ডাক কু-কুউ-কু!
ফুলের সুবাশে মুগ্ধ হয়ে পঞ্চ-স্বরে ডাক।
আসবে কেন এখন ত বসন্ত নয়?2 Comments
Friends
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
স্মৃতি রানী রত্না
@srratna1990
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Sohel Khondokar
@sodeshi-sohel
মুহাম্মদ সাইফুল ইসলাম
@mohammadsaifulislam
মোঃ তালাল উদ্দিন
@talal3944
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman


অভিনন্দন।