Profile Photo

মাহ্দী সাকিবOffline

  • Mahdi-Sakib
  • Profile picture of মাহ্দী সাকিব

    মাহ্দী সাকিব

    3 years, 6 months ago

    আমার কেন জানি না মনে হয়, তুমি কখনোই আমার প্রেমে পড়োনি
    শুধুমাত্র আমার প্রতি তোমার একটা অতিরিক্ত ভালোলাগা কাজ করেছে
    আর সেই অতিরিক্ত ভালোলাগা থেকেই তুমি আমাকে নিজের করে পেতে চেয়েছিলে।
    সভ্য সমাজে তো আর এমনি এমনি মানুষের মালিকানা পাওয়া যায় না—
    তাই তুমি তাকে “প্রেম” নাম দিয়েছিলে।

    প্রেমটা সত্যি সত্যি হলে হয়তো আজও তুমি বিরহে থাকতে,
    না আমি বলছি না যে সারাক্ষণ কান্নাকাটি করে বেরালেই ভালোবাসার সততা প্রমাণ হয়,
    কিন্তু মানুষ একটু হলেও তো সময় নেয়, থামে, নিস্তব্ধ হয়—
    এক প্রেম থেকে আরেক প্রেমে যাওয়ার আগে!
    তোমার ক্ষেত্রে তো কলকাতার ঋতু, ইনস্টাগ্রামের ট্রেন্ড, এমনকি নেতাদের প্রতিশ্রুতিরা পিছিয়ে পড়েছে
    রাত বদলে ভোরের আলো স্পষ্ট হওয়ার আগেই নতুন কাউকে তোমার ভালো বন্ধু হতে দেখলাম,
    আর দুপুরবেলাতেই গোটা দশেক প্রেম পাওয়ার কবিতা!
    আমার কথা বাদ দাও, আমি আদ্যোপান্ত সেকেলে—
    এখনও তোমার দেওয়া চকলেটের ড়্যাপারগুলোকে জঞ্জাল বলে ফেলে দিতে পারিনি—
    এটা আমার অক্ষমতা।

    তবে অবাক হই তোমায় দেখে,
    যে মানুষটা আগের সপ্তাহেই চোখের জল নাকের জল এক করেছিল—
    আমি ছেড়ে যাওয়ার কথা তুলেছিলাম বলে
    সে আজ দিব্যি নতুন মানুষের কাঁধে মাথা গুঁজে আজীবন থেকে যাওয়ার অভিনয় করছে!
    তাহলে কি আমাদের ক্ষেত্রে তোমার কান্না সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ের ছিল না!
    তুমি বোধহয় মেনে নিতে পারোনি তোমাকে কেউ ছেড়ে দিতে পারে,
    তুমি চেয়েছিলে তুমি নিজে ছেড়ে যাবে,
    যাতে বন্ধুমহলে মাথা উঁচু করে বলতে পারো, “দেখ আমার জন্যও কেউ হেদিয়ে মরে”
    তাই অত জোরাজুরি করে আটকে দিয়েছিলে বিচ্ছেদ!
    সত্যই তুমি কখনো আমার প্রেমে পড়োনি,
    তুমি শুধু প্রেমের নামে বাজার থেকে সেরা জিনিসটি আমদানি করেছিলে।।

    13
    8 Comments
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!

মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব

আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।

নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।

Skip to toolbar