Profile Photo

Shamayita SharmyOffline

  • sharmy@shamayita
  • Profile picture of Shamayita Sharmy

    Shamayita Sharmy

    • 5 years, 4 months ago

    দুঃখবিলাস

    মানুষের সবচেয়ে কঠিন অসুখের নাম দুঃখবিলাস,
    অথচ এই অসুখটি সে স্বেচ্ছায় বরণ করে!
    যেমন করে অজানা কোন বৃক্ষকেও
    আকর্ষী ভালোবেসে আঁকড়ে ধরে!

    স্মৃতিকোষে লিখে রাখা কবিতার নাম দুঃখ,
    চেনা সুর, ভুলে যাওয়া গানের অন্তরা,
    বিষাদের ছায়ামেঘে সুখী গাল ভিজে যায়,
    ঝিনুকে মুক্তো হয় প্রিয়তম দুঃখেরা।

    কঠিনতম অসুখের নাম দুঃখবিলাস,
    সুখ খুঁজতে গিয়ে মানুষ দুঃখ খুঁজে চলে,
    বিষন্নতার ধূসর রঙে শহর ছেঁয়ে গেছে,
    তারায় তারায় নদীর মতো দুঃখ বয়ে চলে!

    4
    3 Comments
    • মানুষ যেন স্বেচ্ছায় দুঃখবিলাসী হয়। সুখের খোজে দুঃখ খুজে চলে। প্রীতি ও শুভেচ্ছা কবি।

    • ম‍্যানিক ডিপ্রেশন। প্রেম এমনই। চালিয়ে যাও। অভিনন্দন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 08 July 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
Md. Arif Hossain
@arifhossain
Skip to toolbar