-
ক্রোয়েশিয়া যে জায়গায় পৌঁছে গেছে -সে জায়গায় পর্তুগাল কিংবা জাপানকে দেখলেও অবাক হবার কিছু থাকতো না। তবে মরক্কো -কোন জ্যোতিষীর সিলেবাসে ছিলনা। সেটা -উট বিড়াল ময়ূর টিয়া পাখি ডলফিন থেকে শুরু ফুটবল বিশেষজ্ঞ যাদের নামই বলেন না কেন।তাদের উত্থান -অবিশ্বাস্য -তারা ছিল অপ্রতিরোধ্য।
কোয়াটার ফাইনালে সব কটি বিশ্বকাপে অংশ গ্রহন করা ব্রাজিলের বিদায় ছিল অনাকাঙ্ক্ষিত। তারা হেরে গেছে ভাগ্যের কাছে। পর পর দুটো বিশ্বকাপ লাভের নজির খুব কম দেশেরই আছে। এরপরও বলতে হয় -ভালো খেলেই ইংল্যান্ডকে পরাজিত করেছে ফ্র্যান্স। এ পর্যন্ত ইল্যান্ড বিশ্বকাপ লাভ করেছে ০১ বার। ফ্র্যান্স ০২ বার। তাই বলা চলে যোগ্যতা বলেই ফ্রান্সের জায়গা হয়েছে -সেমি ফাইনাল কিংবা ফাইনাল পর্যন্ত।
কোচের গোয়ার্তুমির কাছে হেরেছে -পর্তুগাল কিংবা ক্লাব ক্রিকেটে সর্বোচ্ছ গোলদাতা রোনালদো। পর্তুগাল এ পর্যন্ত ০৭ বার বিশ্বকাপে অংশ গ্রহণ করেছে এরমধ্যে ১৯৬৬ সালে তৃতীয় স্থান ছাড়া তাদের আর সেমি কিংবা ফাইনাল উঠার সৌভাগ্য হয়নি।
গত পাঁচ বারের বিশ্বকাপে অংশ গ্রহণ করেছে ক্রিশ্চিয়ানো রোনালদো -এবং এটাই ছিল তার শেষ বিশ্বকাপ। যার সমাপ্তি হলো চোখের পানি দিয়ে। তার এবং নেইমারের চোখের জল কাঁদিয়েছে -ফুটবল প্রেমীদের। যদি রোনালদোকে ম্যাচের শুরু থেকে নামানো হতো তাহলে দৃশ্যপট একটু ভিন্ন হতেও পারতো।
আগামী বিশ্বকাপে রোনালদোর মত অনেক তারকাকেই দেখা যাবেনা। তবে নেইমার এবং মেসিকে দেখা যাবে কিনা সেটা সময়েই বলে দিবে।তারকা একদিনে তৈরি হয়না -তবে তারকারা -হারিয়ে যায় সময়ের স্ত্রোতে। কারণ তারকাদেরও একদিন নিভে যেতে হয়।
মরক্কো দ্বিতীয় বারের মত বিশ্বকাপে অংশ গ্রহণ করে সেমিফাইনালে উন্নীত হলো। বলা যায় নতুন আফ্রিকান শক্তি মরক্কো যোগ্যতা বলেই সেমিফাইনাল পর্যন্ত গেছে।
তবে জাপান ,সৌদি আরব, হল্যান্ড, পর্তুগাল এবং ইংল্যান্ডের নান্দনিক ফুটবলের কথা মানুষ মনে রাখবে অনেকদিন। জার্মান,স্পেন,পর্তুগাল এবং ব্রাজিল -স্বীকৃত সেরা দল। এদের বিদায়ে বিশ্বকাপের উম্মাদনা কমে গেলেও একবারে জৌলুস হারায়নি এখনো। পরিশেষে বলা যায়
বিশ্বকাপ যার ঘরেই যাক -আমাদের নুন্যতম লাভ কিংবা ক্ষতি নেই শুধু নান্দনিক সৌন্দর্য এবং বিনোদনের অংশীদার আমরা। এ আনন্দ থেমে যাবে কদিনের মধ্যেই। তাই এ নিয়ে বিরোধটা হাস্যকর।3 Comments
Friends
Balai-Karmokar
@balai-karmokar
Shafi Hoque
@shafi-hoque
শাহারুখ আহমেদ শান্ত
@shaharukh83
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Rokail Diluk
@diluk
nomanur-rahman
@nomanur-rahman
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Md-Maruf-Hasan
@md-maruf-hasan
ফারজানা সুলতানা সুরভী
@oddeven


কবি আপনাকে অভিনন্দন জানাই