-
অদ্ভুত কথন- ২৬৬.
;
আমি যখন ঘরে মশা জ্বালাই তখন ঘর থেকে কয়েলেরা পালিয়ে যায় বা অজ্ঞান হয়ে যায় বা মরে যায় (সন্দেহ আছে- ইনভেস্টিকেশন করতে হবে); আবার যখন মশা জ্বলে শেষ হয়ে যায় তখন কয়েলেরা আবার ফিরে আসে। কি বড় বড় কয়েল! ইস ! কামড়ালে যা লাগে (ভালোই লাগে- এই ভালো সেই ভালো না, ভুল বুঝবেন না)। কয়েলের অত্যাচারে বিশেষ করে সন্ধ্যার সময়ে ঘরের ভেতর আর খোলা জায়গায় থাকাই দায়। আশপাশের জঙ্গল থাকলে তো কথাই নাই।ঐ আশপাশের জঙ্গল থেকে কয়েলেরা সন্ধ্যার দিকে বেশি বেশি আসে কেন? সকাল-বিকাল-রাত এই তিন সময়ে যতগুলো কয়েল কামড়ায় তত কয়েল অন্যান্য সময় কিন্তু কামড়ায় না। এখন প্রশ্ন হচ্ছে- সন্ধেবেলা কয়েলেরা বেশি কামড়ায় কেন? আছে কি উত্তর? কি হতে পারে এর উত্তর? বৈজ্ঞানিকভাবে কি উত্তর দেওয়া যায়? আবার অবৈজ্ঞানিকভাবেই বা কি উত্তর দেওয়া যায়? কয়েলদের বাচ্চা জন্ম নেবার জন্য রক্ত দরকার- তাই মহিলা কয়েলরা রক্ত নিতে আসে আমাদের কাছে- ভাল কথা। তাদের রক্ত দরকার। কিন্তু তারা আমাদের সাথে কোন কথা-বার্তা না বলেই আমাদের শত্রু ভেবে আক্রমণ করে রক্ত নিচ্ছে। এ কেমন কথা?
:
কয়েলের দেশের প্রধানমন্ত্রী কই? আমাদের দেশের থাকলে তাদের দেশেরও প্রধানমন্ত্রী থাকার কথা। আতি-পাতি মন্ত্রী বা নেতার মত আতি-পাতি কয়েলের মন্ত্রী বা নেতা থাকার কথা। তারা কই ? আবার আমাদের সাংবাদিকদের মত কয়েলদের কি কোন সাংবাদিক ইউনিয়নের গোষ্ঠী নেই। থাকার কথা। থাকলে তারা কই ? কয়েলদের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর সাথে কথা বলে বিভিন্ন রকম রক্ত বিভিন্নস্থানে বৈজ্ঞানিক উপায়ে রেখে দিলেই তো হয়। তাহলে কয়েলেরা যখন যা লাগবে তা নিয়ে যাবে। আমাদের আর জ্বালাবে না। কয়েল মারার জন মশাও আর ধরাতে হবে না। এই ব্যবস্থা সরকার না করলে আমাদের ভাল নেতারা, ব্যবসায়িরাও কয়েলদের সাথে বা তাদের প্রতিনিধিদের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে পারেন। বিশ্বের বড় বড় ব্যক্তিরাও এ বিষয়ে এগিয়ে আসতে পারেন। যেমন- বিল গেটস। তিনি কয়েলদের কয়েকজন প্রতিনিধির সাথে উচ্চ প্রযুক্তি ববহার করে যোগাযোগ করতে পারেন। অন্যান্যরাও এগিয়ে আসল।-
:
ভেবে দেখুন এই ব্যাপারগুলো ঘটলে আমাদের জীবনে আর কয়েলেরা থাকবে না। কি শান্তির জীবন! দোকানে আর মশাও বিক্রি করা লাগবে না। মরা কয়েলগুলো পিঁপড়াও আর দল বেঁধে নিতে আসবেনা। না, ব্যাঙরাও এই কয়েলের স্বাদ থেকে বঞ্চিত হবে।
প্রাকৃতিক ভারসাম্য নষ্ট খুব একটা হবে না। কারণ, এমনিতেই কয়েলেরা বেশিদিন বাঁচে না। যখন মরবে তখন পিঁপড়া নিয়ে যাবে, ব্যাঙ খাবে। কিন্তু আমাদের বিরাট উপকার হত। পৃথিবীতে ইতিহাস সৃষ্টি হতো!
;
কিন্তু নাহ্ এই যে ক্ষুদ্র ক্ষুদ্র, চার পাখা বিশিষ্ট, সাতচল্লিশটা দাঁত আর একটা শুঁড় বিশিষ্ট এবং পলিপেপটাইটে মোড়া ছয় পা বিশিষ্ট পুঞ্জাক্ষীওয়ালা যে প্রানীটার কথা বলছি যাদের আমরা কয়েল বলে জানি এবং এদের মারার জন্য দোকানে মশাও কিনতে পাওয়া যায় তাও জানি; এই প্রানিটার সাথে আসলে যোগাযোগ করা সম্ভব না।
;
কেন সম্ভব না ? কারণ- জানি না। কেউ হয়তো গবেষণা করেছিল কিংবা করেনি কিংবা সফলতা পায়নি কিংবা গবেষণা করার মত তাদের উৎসাহ নেই। সোজাকথা- আমরা এখনো সে পর্যায়ে যেতে পারিনি,আমাদের প্রযুক্তি নেই। একথা ঠিক যে গবেষনা কিন্তু আগে হয়েছে বা এখনো হচ্ছে। আমাদের প্রযুক্তি দিয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারছি না। কয়েলেরা আমাদের কোন কথাই, কারো কথাই শোনে না। কারণ কি? ?
;
কারণ, কয়েলেরা আসলে এলিয়েন। একটা এলিয়েনের যে কয়টি বৈশিষ্ট্য থাকা দরকার তা ভাবুন, চিন্তা করুন- দেখবেন ঐ বৈশিষ্ট্যগুলোর সাথে কয়েলদের বৈশিষ্ট্য মিলে যাচ্ছে। কয়েল একটা এলিয়েন। এভাবে ভেবে দেখুন (যদি চিন্তা করতে পারেন তাহলে বুঝতে পারবেন)- এভাবে পৃথিবীর সব প্রানীই এলিয়েন।
:
এখন উপরের ব্যাপারটার সাথে “মন” এর মিল করাব-
মনকেও কি কয়েলের মত কোন কিছু কামড়ায়? মন থেকে কি কিছু চুষে নেয় বা চুরি করে বা মনকে কষ্ট দেয়? আপনারা বলবেন- আরে ভাই কি যে বলেন, সব সময় কষ্টের মধ্যেই আছি- সবাই কষ্ট দেয় (কথাটা ভুল, সবাই কষ্ট দিতে পারে না)। হুম, কয়েল যেমন দেহকে কামড় দিয়ে কষ্ট দেয়,ঠিক সেই রকম কষ্ট মনে আসে কি না- সেটাই আলোচ্য বিষয় । হা, মনের সাথেও এমনটা ঘটে। মনকে হঠাৎ কামড় দেয়- কোন দুঃসংবাদ অথবা কোন অপমানজনক কথা, ঈর্ষা ইত্যাদি। মনে করুন- আপনি হঠাৎ করে শুনলেন যে আপনার কোন প্রিয় মানুষের কোন দুঃসংবাদ আছে, মনে হঠাৎ চিং করে উঠল, কষ্ট পেলেন… আবার পুরাতন কোন ঘটনাও ঠিক এভাবে চিং করে উঠে এসে হঠাৎ করে কয়েলের মত কামড় দিয়ে কষ্ট দিয়ে মন খারাপ করে দেয়। এই কামড় আবার একই সময়ে একাধিক বার হতে পারে। তাতে কষ্টের পরিমাণ বাড়বে। যদি এমন হয় সমস্ত মনে (মনের আকার জানা নেই- অসম্ভব নয় হয়তোবা- ভবিষ্যতে কেউ পারতে পারে) একসাথে কামড় বসানো হয়! যেমন সমস্ত গায়ে একবারে কয়েলে কামড় দেয়। তখন মনের কি অবস্থা হবে? সমস্ত দেহে কয়েল কামড়ালে তো দেহের মৃত্যু হবে কিন্তু গোটা মনে কষ্ট পেলে মন কি করবে? মনের যে মরন নেই। তারচেয়েও বড় কথা ঐ পরিমাণ কষ্ট পেলে মনের কি অবস্থা হবে? কেমন অনুভূতি হবে? অথচ আশ্চর্যের বিষয় এই পরিমাণ কষ্ট নিয়েও কিছু কিছু মানুষ আছেন।
You sent May 6 at 6:38 AM
(পুনশ্চঃ আজকের লেখায় ইচ্ছে করেই মশা আর কয়েল শব্দদুটি উল্টাপাল্টা করেছি। এখানে এই বিষয়টা বুঝতে চাচ্ছি যে, গোটা বিষয়টা আমরা বুঝেছি ঠিকই, পড়তেও সমস্যা হয়নি। সঠিকটা ভুল হচ্ছে জেনেও ভুলটাই পড়ে মজা নিচ্ছ । এই ঘটনাটাই ঘটছে কিন্তু আমাদের সমাজে এবং ব্যক্তিগত জীবনে- সঠিক কোনটা তা জেনেও ইচ্ছে করে ভুলটা করে আবার সেখান থেকেই মজা নিচ্ছি … সবাই … কখনও না কখন।3 Comments
Friends
Muhammad Jabed
@jabed92
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
Tapan Debbarma
@tanu48
কলমে পৃথিবী
@asin432
রাসেল আদিত্য
@raseladitta
রিফায়াত নিগার
@refayat-nigar
SHEIKH ZILLUR RAHMAN
@z-r-shaponkabita2021
AdabenTatali
@adabentatali



অসাধারণ উপস্থাপন! মশা-কয়েল নিয়ে গন্ডগোল লেগে যাচ্ছিল কিন্তু যা বোঝাতে চেয়েছেন তার উপস্থাপন ভালো লেগেছে।