-
শিরোনাম: মন আকাশের রংধনু
কলমে: জুবায়ের আল মাহমুদ
তারিখ:১২/১২/২২আকাশ জুড়ে রঙের মেলা
রংধনুর রঙিন খেলা,
প্রিয়া আমায় রাঙিয়ে দিলো
রঙিন সাজে সারাবেলা।আচানক মন আকাশে
রংধনু হয়ে ভাসে,
রঙের ছটায় মন রাঙিয়ে
আড় নয়নে যেনো হাসে।মন আজি পাগলপারা
রংধনুর রঙ বাহারে,
সাত রংয়ের আবির যেনো
মেখে যাই মোর প্রিয়ারে।মন যেতে চায় স্বপ্নলোকে
মেঘের ভেলায় ভেসে ভেসে,
তারার ফুলে মালা গেঁথে
কল্পলোকের মায়াবী দেশে।মেঘের ডানায় ভর করে,
মন যে ছুটে যায়।
মন আকাশের রংধনুটা
আলপনা এঁকে যায়।উতলা মনটা আমার
রংধনুতে মিশে যায়,
রঙ মেখে রঙিন হয়ে
শুধু তোমায় চায়।6 Comments
Friends
Dreamgirl mukta
@mukta13
মুহাম্মদ আবুল হুসাইন
@muhammad-abul-hussain
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Deep Rozario
@deep-abraham-rozario
শিউলি চক্রবর্তী
@shiuli
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Shoriful Shoron
@shoriful-shoron
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
Md. Junaid
@junaid-islam


তূলটের সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন,,,,, 💓